শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নিজের সংস্থার কর্মীকেই ভালবেসে বিয়ে করে মহা ঠকা ঠকলেন মহিলা! ৫ কোটি পেয়েই চম্পট স্বামী

RD | ১৯ জানুয়ারী ২০২৫ ১৯ : ১৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রেমের বিয়ে, স্বামীকে অন্ধ বিশ্বাস করেছিলেন। এতেই ঠকতে হল আমেদাবাদের বাসিন্দা নীরাল মোদিকে। সর্বস্ব খুইয়েছেন তিনি। স্বামী, নীরালের ৫ কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছে। প্রতারক স্বামী মনোজ নায়েক-কে ধরতে ওই মহিলা আমেদাবাদ থেকে ওড়িশ্যার ভদ্রকের বন্থ থানায় হত্যে দিয়ে পড়ে রয়েছেন। কিন্তু, পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ প্রতারিত নীরাল মোদির। সহ্যের সীমা ছাড়াতেই থানা চত্বরের বাইরে ফিনাইল পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। তবে বরাত জোরে বেঁচে গিয়েছেন। আপাতত তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটা ঠিক কী?
পুলিশ জানিয়েছে, আমেদাবাদে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্ণধার নীরাল মোদি। তাঁর সংস্থাতেই কাজ করতেন মনোজ নায়েক। সেখানে থেকেই দু'জনের প্রেম, পরে বিয়ে। বেশ কয়েক বছরের সংসাদ তাঁদের। রয়েছে ২ বছরের একটি পুত্রসন্তানও। মহিলার অভিযোগ, বিয়ের পর মনোজ নিজের গ্রামে ব্যবসা খোলার সিদ্ধান্ত নেন। সেই জন্য স্ত্রী নীরাল স্বামী মনোজকে নিজের সংস্থা ও অন্য়ান্য সম্পত্তি বন্ধক দিয়ে ৫ কোটি টাকা দিয়েছিলেন। সেই টাকা পেয়েই বেপাত্তা নারালের স্বামী।

খোঁজাখুঁজির পরও মনোজ নায়েকের খোঁজ মেলেনি। শেষমেষ, নীরাল মোদি ওড়িশ্যার ভদ্রকের বন্থ থানায় নিখোঁজ ডায়েরি করেন। নিরালের ভাই জানিয়েছেন, তিন মাস আগে অভিযোগ দায়ের করা হলেও, মামলায় পুলিশ উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ করতে পারেনি। পুলিশের তদন্তে হতাশ হয়ে মহিলা ফিনাইল পান করেছেন।

বন্থের আইআইসি শ্রীবল্লভ সাহু জানিয়েছেন, মনোজ পলাতক। তাঁকে ধরার জন্য ইতিমধ্যেই রাউরকেল্লা, সম্বলপুর এবং বেহরামপুর-সহ বেশ কয়েকটি জায়গায় পুলিশের দল অভিযান চালিয়েছে কিন্তু কোনও লাভ হয়নি।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া