রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ জানুয়ারী ২০২৫ ০৩ : ৪১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ড্রেনের পাশে শকুনের দল। কিছু একটা খুঁটে খাচ্ছিল দেখেই, তাড়াতে যায় কয়েকজন শিশু। ড্রেনের পাশে গিয়ে দেখে বাচ্চার আকৃতির মতো কিছু একটা পড়ে রয়েছে। দৌড়ে গিয়ে খবর দেয় বাড়িতে। বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছেই দেখেন, ড্রেনের পাশে পড়ে আছে কন্যা ভ্রূণ। দ্রুত খবর দেন পুলিশে। কন্যা ভ্রূণ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গুজরাটে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৯ জানুয়ারি ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। অপেক্ষানগর এলাকায় একটি ড্রেনের পাশ থেকে কন্যা ভ্রূণ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তদন্ত শুরুর পর ১৬ বছর বয়সি এক কিশোরীর বাড়িতে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে তারা। প্রথমে কিশোরীর মা জানান, ভ্রূণ তাঁর মেয়ের নয়।
এরপর কিশোরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে মেডিক্যাল টেস্ট করায় পুলিশ। পরীক্ষায় জানা যায়, কিছুদিন আগেই কিশোরীর গর্ভপাত হয়েছে। কিশোরীকে জেরা করে পুলিশ জেনেছে, ইনস্টাগ্রামে ১৭ বছর বয়সি এক কিশোরের সঙ্গে তার আলাপ হয়। তারপর প্রেমের সম্পর্কে জড়ায় দু'জনে। শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়। কিশোরী অন্তঃসত্ত্বা জেনেই মুম্বইয়ে পালিয়ে যায় কিশোর।
মুম্বই থেকে কিশোরীকে গর্ভপাতের কিছু ওষুধ পাঠায় কিশোর। সেই ওষুধ খেয়েই গর্ভপাত হয় তার। ৩ জানুয়ারি পর্যন্ত স্কুলেও গিয়েছিল সে। তারপরেই গর্ভপাত হয়। ইতিমধ্যেই ভ্রূণের ডিএনএ নিয়ে কিশোর ও কিশোরীর সঙ্গে মিলিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। কিশোরকে আটক করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?