রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারত সীমান্ত লাগোয়া অংশে বাঁধ নির্মাণ বাংলাদেশের, প্রবল উদ্বেগ ত্রিপুরায়, বন্যার আশঙ্কা

RD | ১৮ জানুয়ারী ২০২৫ ০৩ : ২৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ত্রিপুরায় ভারতীয় সীমান্তে বিশাল বাঁধ নির্মাণ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিএসএফের আপত্তি অগ্রাহ্য করে সীমান্তের জিরো পয়েন্টে চলছে এই নির্মাণের কাজ। স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। উদ্বেগ বাড়ছে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায়। ত্রিপুরার উনাকোটি জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই ধরনের বাঁধ নির্মাণের ফলে ভারতীয় ভূখণ্ডে ব্যাপক বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ত্রিপুরার উনকোটি সীমান্ত এলাকায় জিরো পয়েন্ট লাগোয়া অংশে বাংলাদেশ সরকার ৬০ ফুট চওড়া এবং ২০ ফুট উঁচু পোক্ত বাঁধ নির্মাণ করছে। এই বাঁধ ভারতের কৈলাশহরের জনগণের জন্য অত্যন্ত শঙ্কার। বাংলাদেশের নির্মীয়মাণ বাঁধের তুলনায় ভারতের বাঁধ অত্যন্ত দুর্বল ও ছোট। দীর্ঘ দিন ধরেই সেই বাঁধের মেরামত হয়নি। ভারী বর্ষণ হলে বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বাঁধ ভেঙে গেলে বর্ষার সময় বন্যায় ঢুববে কৈলাশহর। বিপন্ন হবে কয়েক শো গ্রামবাসী। 

বুধবার, কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করার পর, মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্য বিধানসভায় আশ্বাস দিয়েছিলেন যে তিনি কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের বাঁধ নির্মাণ নিয়ে আলোচনা করবেন।

বিএসএফ বার বার আপত্তি জানিয়েও বাংলাদেশের জিরো পয়েন্টে বাঁধ নির্মাণ বন্ধ করাতে পারেনি। বিএসএফের অভিযোগ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এসব আপত্তি উপেক্ষা করছে। এ নিয়ে উনকোটির জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সীমান্তের এই বাঁধ নির্মাণস্থল পরিদর্শন করেন।

বিশেষজ্ঞ এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ ১৯৭২ সালের ১৯ মার্চ স্বাক্ষরিত ইন্দিরা-মুজিব চুক্তি লঙ্ঘন করছে। ১৯৭৫ সালের ভারত-বাংলাদেশ যৌথ নির্দেশিকা অনুসারে, আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে উভয় পক্ষের একতরফাভাবে কোনও কাঠামো নির্মাণ করা যাবে না।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া