রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পাল্টা চাল কংগ্রেসের, দিল্লিতে আপের সঙ্গে জোট না হওয়ার দায় ঠেললো কেজরিওয়ালের দিকেই

RD | ১৮ জানুয়ারী ২০২৫ ০২ : ৫৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস চাইলেও দিল্লিতে জোট করে বিধানসভা ভোটে লড়তে আগ্রহী ছিলেন না খোদ অরবিন্দ কেজরিওযাল! ফলে ইন্ডিয়া জোটের শরিক হলেও এই দুই দল দিল্লির ভোটে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার এমনই দাবি করলেন রাজধানীর বর্ষীয়ান কংগ্রেস নেতা অজয় মাকেন।

ইন্দিরা ভবনে সাংবাদিক বৈঠকে আপ ও কেজরিওয়ালকে 'দেশ বিরোধী' বলে বিষোদগার করেন মাকেন। বলেন, "আমার ব্যক্তিগত মতামত যে আপের সঙ্গে কোনও জোট হওয়া উচিত নয়। এছাড়াও আমি মনে করি যে, ২০১৩ সালে আপকে কংগ্রেসের তরফে কোনও সমর্থন দেওয়া উচিত ছিল না এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য কোনও জোট হয়নি।" তবে বিষয়টিকে তাঁর ব্যক্তিগত মতামত বলেই জানিয়েছেন এআইসিসি-র কোষাধ্যক্ষ অজয় মাকেন।  

ইন্ডিয়া জোট নিয়ে শরিকরা কংগ্রেসকে নিসানা করছে। যার প্রেক্ষিতে এখন কী কংগ্রেস আপের সঙ্গে জোটের কথা ভাবতে পারে? মাকেন বলেন, "আমি মনে করি দিল্লিতে কেজরিওয়ালের জনপ্রিয়তা বিজেপিকে সাহায্য করবে। বিজেপির সঙ্গে লড়াই করার জন্য, জাতীয় স্তরে একটি শক্তিশালী কংগ্রেস থাকা গুরুত্বপূর্ণ। মানুষের বোঝা উচিত যে, কংগ্রেসকে দুর্বল করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না।" 

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয়ের দাবি, হরিয়ানা এবং দিল্লি এই দুই বিধানসভা নির্বাচনেই কংগ্রেস চেয়েছিল আপের সঙ্গে জোট করে লড়তে। কিন্তু কেজরিওয়ালই তা হতে দেননি। অজয়ের কথায়, "জেল থেকে বেরিয়ে আসার পর কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, আপ হরিয়ানার ৯০ আসনে একা লড়বে। আমরা জোটে লড়ার ব্যাপারে আলোচনায় অনেক দূর এগিয়েছিলাম, কিন্তু ওঁর কথায় সব ভেস্তে গিয়েছিল। আর লোকসভা ভোটের পর পরই কেজরি বলেছিলেন যে দিল্লির ভোট আপ একাই লড়বে।" 

অজয় মাকেনের দাবি দিল্লি বিদানসভা ভোটে যারা জিতবে তারাই লোকসবা ভোটে জয় পেয়ে থাকে। বলেন, "শীলা দীক্ষিত মুখ্যমন্ত্রী থাকাকালীন কংগ্রেস দিল্লিতে সাতটি লোকসভা আসনের মধ্যে সব ক'টিতে জিতেছে। আমরাই দিল্লিতে বিজেপিকে থামিয়েছিলাম। আমরা জানি, দিল্লির বিধানসভা নির্বাচনে যারা জিতবে, লোকসভা নির্বাচনে তারাই জয় পাবে। কিন্তু আপ ক্ষমতায় আসার পর থেকে বিজেপি দিল্লিতে সাতটি আসনেই জিতছে।"

২০১৫ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬২টিতেই জিতেছিল তারা। মাত্র ৮টি আসন পায় বিজেপি। খাতাই খুলতে পারেনি হাত শিবির।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া