রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | টেম্পো, মিনিভ্যান ও বাসে সজোরে সংঘর্ষ, চালকের ভুলে পিষে মৃত্যু ৯ জনের

Pallabi Ghosh | ১৮ জানুয়ারী ২০২৫ ০২ : ১৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে। হাইওয়েতে বেপরোয়া টেম্পোর ধাক্কা মিনিভ্যানে। সেটিই আবার ধাক্কা দেয় বাসে। বাস ও টেম্পোর মাঝে পিষে যায় মিনিভ্যানটি। দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্ততপক্ষে ন'জন। গুরুতর আহত হয়েছেন আরও আটজন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলায়। পুলিশ জানিয়েছে, পুনে-নাসিক হাইওয়েতে পরপর গাড়ির সংঘর্ষে ন'জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচ বছরের এক নাবালক ছিল। টেম্পোটি বেপরোয়া গতিতে এসে মিনিভ্যানটিতে ধাক্কা দেয়। তারপর একটি বাসের পিছনে ধাক্কা দেয় সেটি। হাইওয়েতে টেম্পো ও বাসের মধ্যে পিষে যায় যাত্রীবাহী মিনিভ্যানটি। ঘটনাস্থলেই ন'জনের মৃত্যু হয়। 

 

স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে দুর্ঘটনার পরেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় টেম্পোর চালক। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পাশাপাশি বাস চালকও পলাতক। তার খোঁজও চলছে। হাইওয়েতে বাসটি ভুলভাবে রাখা ছিল। বাস চালকের ত্রুটিও ছিল। দুর্ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া