রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'অ্যারে ইন্ডিয়া শো'-এর ১৩ কিমি পর্যন্ত কোথাও মাংসের দোকান-আমিষ রেস্তোরাঁ খুলে রাখা যাবে না, বেঙ্গালুরুতে কেন এমন নির্দেশ?

RD | ১৮ জানুয়ারী ২০২৫ ০১ : ৩৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ১০-১৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর ইয়েলাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে চলবে অ্যারো ইন্ডিয়া শো ২০২৫। তাই চলতি মাসের ২৩ তারিখ থেকে ১৭ ফেব্রিয়ারি পর্যন্ত এই বায়ুসেনা ঘাঁটির ১৩ কিলোমিটারের মধ্যে কোনও মাংসের দোকান, আমিষ হোটেল বা রেস্তরাঁ খুলে রাখা যাবে না। সম্প্রতি এই নির্দেশ দিয়েছে বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি)।

নির্দেশিকায় উল্লেখ রয়েছে যে, কেউ যদি নগর পালিকের নির্দেশ অমান্য করে, তাহলে তাঁর বিরুদ্ধে বিবিএমপি অ্যাক্ট ২০২০ এবং এয়ারক্রাফ্‌ট রুলস ১৯৩৭ অনুয়ায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

 

কেন এমন নির্দেশ?
বিবিএমপি-র যুক্তি, বায়ুসেনা ঘাঁটির আশপাশে মাংস বা আমিষ হোটেল থাকলে রাস্তায় পড়ে থাকা খাবারের লোভে চিল বা কাক জাতীয় পাখি আসতে পারে। ফলে সমস্যা হতে পারে বিমান মহড়ায়। এমনকি মাঝ আকাশে বিমান দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাই ওই মহড়া চলাকালীন আমিষ খাবারের কোনও রেস্তরাঁ, মাংসের দোকান খোলা রাখা যাবে না।

দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র এবং যুদ্ধবিমানের প্রদর্শনীর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে প্রতিরক্ষা মন্ত্রক। অ্যারো ইন্ডিয়া ইতিমধ্যেই দুনিয়াব্যাপী শীর্ষস্থানীয় আকাশে ব্যবহৃত সমরাস্ত্র প্রদর্শনী হিসেবে নিজের জায়গা করে ফেলেছে। এই প্রদর্শনী ১৯৯৬ সাল থেকে শুরু হয়েছিল বেঙ্গালুরুতে। এবার এই প্রদর্শনী পঞ্চদশতম পর্ব। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া