রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ জানুয়ারী ২০২৫ ০১ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দেশের এই যুব সমাজের জন্য কেন্দ্র প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম চালু করেছে। এই স্কিমের মাধ্যমে দেশের বড় বড় সংস্থায় এক বছরের জন্য ইন্টার্নশিপ করতে পারবেন যুবক-যুবতীরা। কাজ শেখার সুযোগ পাবেন। শুধু তাই নয়, এই ইন্টার্নশিপের সময় মাসে ৫ হাজার টাকা করেও পাবেন ইন্টার্নরা। ৮০ শতাংশেরও বেশি ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ প্রকল্পের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।
কী এই পিএম ইন্টার্নশিপ প্রকল্প?
কর্মসংস্থানের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবর্ষে বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের যুব সমাজ যাতে হাতে-নাতে কাজ শিখে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পান, সেজন্যই কেন্দ্রের এই প্রকল্প। এক বছরের এই স্কিমে দেশের বিভিন্ন সংস্থায় কাজ শেখার সুযোগ পাবেন যুবক-যুবতীরা। গত বছর ৩ অক্টোবর এই স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই ২০২৪ সালের জন্য আবেদন গ্রহণ শুরু হয় গত ১২ অক্টোবর। শুরুতেই ১ লক্ষ ২৫ হাজারের মতো যুবক-যুবতী ইন্টার্নশিপ করতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন?
২১ থেকে ২৪ বছর বয়সীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ যুবক-যুবতীরা এই স্কিমে আদেন করতে পারেন। আইটিআই গ্রাজুয়েট, পলিটেকনিক ডিপ্লোমাধারীরাও আবেদনের যোগ্য। কিংবা যাঁদের বিএ, বিকম, বিফার্মের ডিগ্রি রয়েছে, তাঁরাও এই স্কিমে ইন্টার্নশিপের আবেদন করতে পারেন।
স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই যোজনায় আবেদনের যোগ্য নন। আইআইটি, এনআইটি এবং আইআইএম থেকে পাশ করা পড়ুয়ারাও এই প্রকল্পে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন না। এই তালিকায় রয়েছে এমবিএ, সিএস, সিএ এবং এমবিবিএস গ্রাজুয়েটরাও। এই মুহূর্তে রাজ্য কিংবা কেন্দ্রীয় কোনও প্রকল্পের অধীনে ইন্টার্নশিপ করলেও আবেদন করা যাবে না। এছাড়া ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম( এনএটিএস) কিংবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোমোশন স্কিমের (এনএপিএস) অধীনে অ্যাপ্রেন্টিসশিপ করা হয়ে থাকলে আর এই স্কিমে আবেদন করা যাবে না।
২০২৩-২৪ অর্থবর্ষে যদি আবেদনকারী বা তাঁর স্ত্রী কিংবা পিতামাতার বার্ষিক আয় ৮ লক্ষের বেশি হয়, তাহলে এই স্কিমে আবেদন করা যাবে না। পরিবারের কেউ কেন্দ্র কিংবা রাজ্য সরকারের স্থায়ী কর্মী হলে এই স্কিমে আবেদন করা যাবে না।
ইন্টার্নশিপের সময় মাসে ৫ হাজার টাকা ভাতা-
কাজ শেখার পাশাপাশি মাসে মাসে ভাতাও পাবেন ইন্টার্নরা। মাসে ৫ হাজার টাকা তাঁরা পাবেন। তার মধ্যে সাড়ে চার হাজার টাকা দেবে কেন্দ্র। আর ৫০০ টাকা দেবে সংশ্লিষ্ট কোম্পানি। এছাড়া এককালীন ৬ হাজার টাকা দেওয়া হবে ইন্টার্নদের।
কীভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করা যাবে pminternship.mca.gov.in ওয়েবসাইটে গিয়ে। এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার লিঙ্কে ক্লিক করতে হবে। তাহলে নতুন একটি পেজ খুলবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আপনি কোথায়, কোন সেক্টরে এবং কী কাজ করতে চান, তা বেছে নিতে পারেন। বিনামূল্যেই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে। আবেদন করলেই অবশ্য যে ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যাবে, তেমন নয়। চলতি অর্থবর্ষে ১ লক্ষ ২৫ হাজার যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন।
এই ইন্টার্নশিপের মাধ্যমে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করবে যুব সমাজ। তেমনই, সংস্থাগুলিরও দক্ষ কর্মী খোঁজা সহজ হবে। ইন্টার্নশিপ শেষে কাজে সুযোগ পাওয়া যেতে পারে। প্রতি বছর দেশের হাজার হাজার যুবক-যুবতী এই ইন্টার্নশিপকে কাজে লাগিয়ে যাতে চাকরি পায়, সেই লক্ষ্যে এই প্রকল্প কেন্দ্রের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?