রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কুম্ভ মেলার জন্য বড় সিদ্ধান্ত রেলের, প্রয়াগরাজ স্টেশনেই উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ

Riya Patra | ১৮ জানুয়ারী ২০২৫ ০১ : ০১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কুম্ভ মেলা শুরু হয়েছে ১৩ জানুয়ারি, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। মহাকুম্ভ মেলা হল বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ।  সারা বিশ্বের সাধু, ঋষি এবং ভক্তদের আগমণ ঘটে। দূরদূরান্ত থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হন, ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার জন্য। বিশেষত, নাগা সাধু, তাদের অনন্য জীবনধারা, পোশাক এবং ভক্তির প্রকাশ লক্ষ করাও এই মেলায় আগত বহু মানুষের অন্যতম আকর্ষণ। আগেই জানা গিয়েছিল, এবছর অন্তত ৪৫কোটি পূণ্যার্থীর আগমণের প্রত্যাশা করা হচ্ছে।

মহাকুম্ভ মেলার কারণে এবার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। পূণ্যার্থীদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা ভেবে প্রয়াগরাজ স্টেশনেই চিকিৎসা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল, সূত্রের খবর তেমনটাই। রেলওয়ে কর্তৃপক্ষ প্রয়াগরাজ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে প্রবেশের দরজায় একটি নির্দিষ্ট পর্যবেক্ষণ কক্ষ স্থাপন করেছে। শারীরিক সমস্যা কিংবা দুর্ঘটনাগ্রস্তরা সেখানে চিকিৎসা করাতে পারবেন। সেখানে মজুত থাকছে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) মেশিন, কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে ডিফিব্রিলেটর, শ্বাসকষ্টের সমস্যার জন্যঅক্সিজেন এবং ডায়াবেটিক রোগীদের জন্য গ্লুকোমিটারের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম। 

উল্লেখ্য, লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটকের প্রয়োজন মেটাতে এবার মেলা চত্বরে অস্থায়ী স্টোর চালু করল ব্লিঙ্ক ইট। সংস্থার সিইও অ্যালবিন্ডার ধিন্দসা এই উদ্যোগের কথা এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছেন। তিনি জানান, ‘আমরা প্রয়াগরাজে মহা কুম্ভ মেলায় তীর্থযাত্রী ও পর্যটকদের সেবা দেওয়ার জন্য একটি অস্থায়ী ব্লিঙ্ক ইট স্টোর চালু করেছি’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া