সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Chocolate Sponge Cake: সহজ উপায়ে মাইক্রোওভেন চকোলেট স্পঞ্জ কেক! রইল রেসিপি

নিজস্ব সংবাদদাতা | ০৯ ডিসেম্বর ২০২৩ ১৭ : ২৮Angana Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আবহাওয়ার পারদ যেখানেই থাক, ক্যালেন্ডারের পাতায় নভেম্বরের শেষ মানেই মনে বড়দিনের আমেজ। এই সময়টায় এক কাপ গরম কফি আর কেক এক দারুণ জুটি। বাড়িতেই স্পঞ্জ কেক বানাবেন কীভাবে? রইল সহজ এক রেসিপি।
বছর শেষের সময়ে মন ভাল করে দেয় নরম চকোলেট স্পঞ্জ কেক। সাধারণত স্পঞ্জ কেক তৈরি করতে ডিম, মাখন, চিনি, ময়দা-- এই কয়েকটি উপাদান লাগে। যা বাঙালির গেরস্থালিতে থাকেই। চকোলেট এই কেকে একটা আলাদা মাত্রা যোগ করে।
বিশ্বজুড়ে স্পঞ্জ কেক তৈরির বিভিন্ন উপায় আছে। এটি তৈরির ইউএসপি হল তার ব্যাটার তৈরি করা। আমরা দোকান থেকে যে ব্ল্যাক ফরেস্ট কেক কিনে খাই, তার প্রাথমিক উপাদান কিন্তু এই চকোলেট স্পঞ্জ কেক।
প্রথমে একটি চালনিতে কোকো পাউডার চেলে নিতে হবে। একে একে ময়দা, বেকিং পাউডার ও অল্প নুন মিশিয়ে নিতে হবে সেই কোকো পাউডারের সঙ্গে। আলাদা একটি পাত্রে দুটো ডিম নিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে। পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করার এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। ডিম ফেটানো হয়ে গেলে তার সঙ্গে মেশাতে হবে গুঁড়ো করে রাখা চিনি। এবার ভাল করে ব্লেন্ড করতে হবে। মিশ্রণটি হলুদ রং পরিবর্তন করে আস্তে আস্তে ফ্যাকাশে হতে শুরু করবে। তুলনামূলক ভাবে গাঢ় হবে। ঠিক এই সময়ে মিশ্রণে দিয়ে দিতে হবে এক চামচ ভ্যানিলা এসেন্স।
আবার ৯ থেকে ১০ মিনিট মিশ্রণটিকে ভাল করে ফেটাতে হবে। মিশ্রণটি একটু ফুলে উঠলে পরিমাণ মতো সাদা তেল দিতে হবে। এরপর মেশাতে হবে ময়দা। আবারও ভালভাবে সমস্ত উপকরণ মেশাতে হবে। তারপরে কোকো পাউডার দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে।
এবার একটি বড় বেকিং পাত্রে ভাল করে মাখন লাগিয়ে নিতে হবে। তৈরি করা ব্যাটার ওই পাত্রে ঢেলে মাইক্রোওভেনে ১৫ মিনিট বেক করতে হবে। একটা কাটা চামচ কেকের ওপর ফুটিয়ে দেখে নিতে হবে সম্পূর্ণ কেকটি ভাল করে বেক হয়েছে কিনা। শেষমেশ সার্ভিং প্লেটে কেক রেখে উপর থেকে ছড়িয়ে দিতে হবে কিছু চকোলেট চিপস। সাজানোর জন্য চাইলে মেল্টেড চকোলেটও দিতে পারেন। সবশেষে উপরে চেরি দিতে ভুলবেন না যেন!

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া