রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Aero India 2025 to be held in Bengaluru from 10 to 15 february

দেশ | এশিয়ার বৃহত্তম বিমান প্রদর্শনী বেঙ্গালুরুতে, অংশগ্রহণ করবে বহু দেশ, শুরু হতে চলেছে ১০ ফেব্রুয়ারি

AD | ১৮ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শুরু হতে চলেছে এশিয়ার সব চেয়ে বড় বিমান প্রদর্শনী 'অ্যারো ইন্ডিয়া ২০২৫'। ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এ বছর প্রদর্শনীর পঞ্চদশতম পর্ব। মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র এবং যুদ্ধবিমানের প্রদর্শনীর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে প্রতিরক্ষা মন্ত্রক। বছরের পর বছর ভারতের প্রতিরক্ষা বিভাগে উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিফলন দেখা যায় এই প্রদর্শনীতে।

২০২৫ সালের থিম 'রানওয়ে অফ বিলিয়ন অপরচুনিটি'। অর্থাৎ কোটি কোটি সম্ভাবনার রানওয়ে। বিভিন্ন দেশীয় এবং বিদেশী সংস্থা অংশ নেবে এই প্রদর্শনীতে। 'মেক ইন ইন্ডিয়া' আদর্শে তৈরি বিভিন্ন প্রযুক্তি তথা উন্নতমানের বিমান এবং মানববিহীন বিমান ব্যবস্থার প্রদর্শন করা হবে। 

'অ্যারো ইন্ডিয়া ২০২৫'-এর সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলির মধ্যে একটি হবে ইন্ডিয়া প্যাভিলিয়ন। যা প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের ক্রমবর্ধমান উৎপাদন ক্ষমতা তুলে ধরবে। এর মধ্যে রয়েছে ভারতীয় সংস্থার দ্বারা তৈরি অত্যাধুনিক প্রযুক্তি এবং পণ্য। পাশাপাশি ভবিষ্যতে প্রতিরক্ষা প্রযুক্তি কী হতে পারে তার প্রদর্শন করা। স্টার্টআপগুলির জন্য মঞ্চ থাকবে এখানে। সকলে নিজেদের উদ্ভাবনগুলি তুলে ধরতে পারবে এখানে। এই উদ্যোগগুলি কেবল দেশের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির জন্যই গুরুত্বপূর্ণ নয়। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বিভিন্ন সামরিক সংস্থার শীর্ষকর্তাদের বৈঠক হবে এই প্রদর্শনীতে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে 'অ্যারো ইন্ডিয়া ২০২৫' অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রথম তিন দিন বিভিন্ন আধিকারিক এবং ব্যবসায়ীদের জন্য ধার্য করা হয়েছে। বাকি দু'দিন অর্থাৎ ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন। সেজন্য তাঁদের প্রবেশমূল্য দিতে হবে। ২০২৩ সালে বিভিন্ন দেশের সঙ্গে প্রায় ২৫১টি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। টাকার অঙ্কে যা প্রায় ৭৫ হাজার কোটি টাকার কাছাকাছি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া