রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সন্দেহ 'কালা জাদু'র, বৃদ্ধাকে গরম লোহার রড দিয়ে মারধর করে প্রস্রাব খেতে বাধ্য করলেন গ্রামবাসীরা!

RD | ১৮ জানুয়ারী ২০২৫ ২১ : ০৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: 'কালো জাদু' করছেন সন্দেহে মহারাষ্ট্রের ৭৭ বছর বয়সী এক মহিলাকে গরম লোহার রড দিয়ে পেটানো, প্রস্রাব পান করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। পৈশাচিক এই ঘটনা গত ৩০ ডিসেম্বর ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতী জেলার চিখলদারা তালুকের রেত্যাখেদা গ্রামে। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়েছে যে, বর্বরোচিত ঘটনার প্রতিবাদে চলতি মাসের শুরুতে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। ভুক্তভোগীর ছেলে এবং পুত্রবধূ শুক্রবার জেলা কালেক্টর এবং পুলিশ সুপারের কাছে গিয়ে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ওইদিন বাড়িতে একাই ছিলেন বৃদ্ধা। তখনই প্রতিবেশীরা সন্দেহ করেন যে, বৃদ্ধা 'কালা জাদু' করছেন। এরপরই উত্তেজিত গ্রামবাসীরা ৭৭ বছর বয়সী ওই মহিলাকে শুরুতে চড় ও কাঠের লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ। এরপর বৃদ্ধার হাত ও পায়ে গরম লোহার রড দিয়ে ছ্য়াঁকা দেওয়া হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, মারধরের পাশাপাশি, মহিলাকে প্রস্রাব পান করতে এবং কুকুরের মল খেতে বাধ্য করা হয়েছিল। এর পরে, গ্রামবাসীরা তার গলায় চপ্পলের মালা পড়িয়ে গ্রামে ঘুরতে বাধ্য করেন। 

ভুক্তভোগীর ছেলে এবং পুত্রবধূ উভয়ই সেই সময় কাজে বাইরে ছিলেন এবং ৫ জানুয়ারি ঘটনাটি জানতে পারেন। ফলে বেশ কিছুদিন পরে তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
 
অমরাবতীর পুলিশ সুপার বিশাল আনন্দ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন ওই ঘটনাটি গুরুত, শুক্রবার তিনি অভিযোগকারীদের সঙ্গে কথা বলেছেন। জঙ্গলের ভিতরে অবস্থিত বৃদ্ধার গ্রামে বিষয়টি যাচাই করার জন্য একজন পুলিশ আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সুপারের আশ্বাস, অভিযোগ দায়ের করা সংশ্লিষ্ট থানা ঘটনাটি গোপন করার চেষ্টা করেছে কিনা তাও যাচাই করা হবে এবং কোনও ত্রুটি থাকলে  ব্যবস্থা নেওয়া হবে।

গত সপ্তাহে, থানে থেকে একজন স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ উঠেছে যে, 'কালা জাদু'র অভিশাপ থেকে তাঁর পরিবারকে মুক্ত করতে একজন মহিলাকে একটি মৃতদেহ আনতে বলেছিলেন এবং তার সাথে ৮.৮৭ লক্ষ টাকা প্রতারণা করেছিলেন। অভিযোগকারী প্রতারণার শিকার হয়েছিলেন কারণ তিনি তথাকথিত 'হযরত বাবা' তাঁকে বিশ্বাস করিয়েছিলেন যে তিনি তাঁর স্বামীকে সাহায্য করতে পারেন। ওই ব্যক্তি ২০২৩ সাল থেকে অসুস্থ।

২০২৩ সালের অক্টোবরে প্রতারক ওই মহিলার সহ্গে যোগাযোগ করেছিল। পরে সে তাঁকে বোঝায় যে, কেউ তাঁর স্বামী এবং ছেলের উপর কালো জাদুর অভিশাপ প্রয়োগ করেছে।  কিছু নির্দিষ্ট আচার-অনুষ্ঠানকলেই মহিলার স্বামী বেঁচে যাবেন।  প্রতারিত হওয়ার পর, মহিলা শান্তি নগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত প্রতারণার বিষয়টি খুঁজে বের করে প্রতারককে গ্রেপ্তার করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া