বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৮ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ৯ আগস্ট, ২০২৪, তারপর কেটে গিয়েছে পাঁচ মাস, ন’ দিন। শনিবার, ১৮ জানুয়ারি। কর্তব্যরত অবস্থায় জুনিয়র চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল আদালত।
৯ আগস্ট, সকাল থেকেই ভিড় ছিল এনআরএস মেডিক্যাল কলেজে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হন ৮ আগস্ট। ৯ আগস্ট এনআরএস-এ দেহদান করা হয় তাঁর। যখন ভিড়ে ভর্তি এনআরএস, ঠিক তখনই সংবাদ শিরোণামে উঠে আসে শহরের অপর এক মেডিক্যাল কলেজ, আর জি কর। প্রকাশ্যে আসে কর্তব্যরত জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনা।
অভিযোগ ওঠে, কর্তব্যরত অবস্থায়, তার আগের রাতে ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। ঘটনার তদন্তে নেমে, ২৪ ঘণ্টার মধ্যেই, ১০ আগস্ট সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। ১৩ আগস্ট আরজি কর মামলার তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। সুপ্রিম কোর্ট ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। সিবিআই-ও ওই সিভিক ভলান্টিয়ারকে ঘটনার একমাত্র অভিযুক্ত উল্লেখ করে চার্জশিট পেশ করে।
আগস্ট থেকেই ঘটনার রেশ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে শহর, রাজ্য, দেশ এমনকি বিদেশেও। রাত দখল, প্রতিবাদ, স্লোগান এবং বিচারের দাবি দিনে দিনে তীব্র হয়। একদিকে পথে নামেন হাজার হাজার সাধারণ মানুষ, অন্যদিকে ঘটনার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে পদত্যাগ দাবি তোলেন স্বাস্থ্য কর্তা, কলকাতা পুলিশ কমিশনারের। জুনিয়র চিকিৎসকেরা নিজেদের দাবি নিয়ে কখনও ধর্নায় বসেন লালবাজারের সামনে, কখনও স্বাস্থ্যভবনের সামনে।
কর্মবিরতি, ধর্না তুলে নিতে আন্দোলকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে রাজ্য সরকার। বৈঠক করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আন্দোলনকারীদের দাবি মেনে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য ভবনের ডিএমই কৌস্তভ নায়েক, ডিএইচএস দেবাশিস হালদারকে সরিয়ে দেওয়া হয়। ওই পরিস্থিতিতে কলকাতার নতুন নগরপাল হন মনোজ বর্মা।
৫ অক্টোবর থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনশন প্রত্যাহার ২১ অক্টোবর। ১১ নভেম্বর থেকে সিবিআই-এর দেওয়া চার্জশিটের ভিত্তিতেই চলেছে বিচার। ১৮ জানুয়ারি শিয়ালদহ আদালত ঘোষণা করল, আর জি কর কাণ্ডে একমাত্র দোষী সঞ্জয় রায়ই। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(ধর্ষণ), ৬৬(ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩(১) (খুন) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মামলার রায় আগামী সোমবার। দোষী সাব্যস্ত হওয়ার পর, সঞ্জয় রায় এদিন বলে, সে নির্দোষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?