মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | হৃদয়স্পর্শী, একেই বলে মায়ের ভালবাসা, অজ্ঞান ছানাকে মুখে ধরে চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দিল মা কুকুর!

RD | ১৮ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হৃদয়স্পর্শী ঘটনা, যা পশুচিকিৎসক ও নেটিজেনদের অবাক করে দিয়েছে। একটি মা কুকুর তার অজ্ঞান কুকুরছানাটিকে মুখে নিয়ে হাজির হয় পশুচিকিৎসা ক্লিনিকে। মা কুকুরটির এই সহজাত প্রবৃত্তি এবং নিষ্ঠা দেখে হতভম্ব। ১৩ জানুয়ারি তুরস্কের বেইলিকডুজু আলফা পশুচিকিৎসা ক্লিনিকে অবাক করা এই ঘটনা ঘটে। 

একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মা কুকুরটি তার কুকুরছানাটিকে মুখে নিয়ে ক্লিনিকে প্রবেশ করছে। মানুষের সাহায্যের জন্য অপেক্ষা না করেই সে নিশ্চিত করে যে, বাচ্চাটিকে সময়মতো স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছেছে। মা কুরুকটির সচেতনতা, দ্রুত পদক্ষেপ ও সন্তানকে বাঁচানোর মরিয়া প্রচেষ্টা তাক লাগিয়েছে।

 

সৌভাগ্যবশত, মায়ের প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে। পশুচিকিৎসকরা ওই কুকুরছানাটিকে বাঁচাতে পেরেছেন। বাচ্চাটি অজ্ঞান এবং হাইপোথার্মিক অবস্থায় ছিল।জানা যায় যে, কুকুরছানাটি ছয় সন্তানের দুই জীবিত ভাইবোনের মধ্যে একটি ছিল। ওই কুকুরছানাটি এবং তার ভাই উভয়ই এখন তাদের মায়ের সঙ্গে পশুচিকিৎসা ক্লিনিকে চিকিৎসাধীন।

পশুচিকিৎসক বাতুরাল্প দোগান নাটকীয়ভাবে কুকুরছানাটিকে উদ্ধারের বিবরণ শেয়ার করেছেন। মা কুকুরটির ক্লিনিকে আসার পর দ্রুত সাড়া দেওয়ার জন্য তাঁর সহকর্মী আমিরকে কৃতিত্ব দিয়েছেন। বলেছেন, "প্রথমে, আমির বুঝতে পারছিলেন না কী ঘটছে। কারণ কুকুরকে মুখে বাচ্চা নিয়ে হেঁটে এসে ক্লিনিকে আসতে দেখা যায় না। সব দেখে বিষয়টি বুঝতে পেরেছেন আমির, এটাই সৌভাগ্য।"
 
পশুচিকিৎসকরা প্রথমে খারাপ কিছুর আশঙ্কা করেছিল। চিকিৎসক আমির ওই কুকুরছানাটিকে হাতে নিতেই দেখেন বরফের মতো ঠান্ডা, নড়াচড়া করছে না। ভেবেছিলেন সেটি মৃত। তবে, ভালবাবে পরীক্ষা করার পরে বাচ্চাটির ক্ষীণ হৃদস্পন্দন উপলোব্ধি করেন। আমিরের কথায়, "হৃদস্পন্দন এত ক্ষীণ ছিল যে, আমি আমার স্টেথোস্কোপ দিয়ে তা শুনতে পাচ্ছিলাম না। যখন আমি একটি ছুঁচ দিয়ে পরীক্ষা করেছিলাম, তখন আমরা খুব ধীর গতিতে তার পালস লক্ষ্য করি। তখনই আমরা কুকুরছানাটিকে বাঁচানোর সামান্যতম আশার আলো পাই।"

মা কুকুরটির তার বাচ্চাকে বাঁচানোর তাগিদ ও মুখে করে চিকিৎসা ক্লিনিকে নিয়ে য়াওয়ার বিষয়টি সকলের মন জয় করেছে। প্রাণীদের মধ্যেও বাচ্চার প্রতি মায়ের গভীর বন্ধন এবং মাতৃত্বের প্রবৃত্তিকে তুলে ধরে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক মনোযোগ আকর্ষণ করছে, সকলেই মায়ের দৃঢ় সংকল্প এবং পশুচিকিৎসক দলের দ্রুত হস্তক্ষেপের প্রশংসা করছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া