রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সইফকে কোপাল কে? ৫০ ঘণ্টা কেটে গেলেও এখনও অধরা অভিযুক্ত, হিমসিম খাচ্ছে মুম্বই পুলিশ

Kaushik Roy | ১৮ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বলিউড তারকা সইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর ৫০ ঘণ্টা কেটে গেলেও এখনও অধরা অভিযুক্ত। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে। ঘটনার পর তড়িঘড়ি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। এইমুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি। সইফের আবাসনের আশেপাশের এলাকায় একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই যে অটো চালক ৫৪ বছর বয়সী অভিনেতাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তিনি বান্দ্রা থানায় গিয়ে নিজের বয়ান রেকর্ড করেছেন। অভিনেতার ওপর হামলার ঘটনায় গোটা দেশ স্তব্ধ। তবে অভিযুক্তকে খুঁজে বের করতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে মুম্বই পুলিশকে। এর আগে জানা গিয়েছিল, ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

 

তবে পরে পুলিশ জানায় আটক ব্যক্তির সঙ্গে ঘটনার কোনও সম্পর্ক নেই। সইফকে ইতিমধ্যেই আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়া শুরু করেছেন। আশা করা যাচ্ছে, আগামী দু’এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। শুক্রবার রাতে মুম্বাই পুলিশ সইফ আলি খানের বাড়ির আশেপাশে স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষদের জিজ্ঞাসাবাদ করে বলে জানা গিয়েছে। যে সমস্ত দোকান রাত পর্যন্ত খোলা থাকে, সেই সমস্ত দোকানের মালিকদের বান্দ্রা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

গোটা রাত ধরে ১৫ জনেরও বেশি দোকানদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এমন কিছু ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে যারা ওই এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। নতুন এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সইফ আলি খানের ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত দাদারের একটি হোটেলের কাছে একটি মোবাইল স্টোর থেকে হেডফোন কিনেছে। শুক্রবার রাত ন’টা নাগাদ মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ওই হোটেলের আশেপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।

 

প্রসঙ্গত, মুম্বইয়ে নিজের বাড়িতেই ছুরির কোপে গুরুতর আহত হন নবাব পুত্র। বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকায় অভিনেতার বহুতল আবাসনে হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁদের সঙ্গে হাতাহাতি বাধে বলি-তারকার। সেই সময়ই সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে। পুলিশের দাবি, সইফকে একাধিকবার কোপায় দুষ্কৃতী। তারপর চম্পট দেয়। শুরু হয়েছে জোর পুলিশি তদন্ত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া