মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'মৃত্যুর হাত থেকে বেঁচেছি, সব শেষ', কাঁদতে কাঁদতে 'ষড়যন্ত্র' ফাঁস করলেন শেখ হাসিনা

RD | ১৮ জানুয়ারী ২০২৫ ১৮ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: তিনি এবং তাঁর বোন রেহানা গত অগাস্টে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কীভাবে মৃত্যু এড়িয়ে বেঁচে গিয়েছিলেন তার ব্যাখ্যা করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী একটি ভয়েস নোটে সেইসব ঘটনার বর্ণনা করেছেন। যা আওয়ামী লীগ  অনলাইনে শেয়ার করেছে। সেই ভয়েস নোটে কাঁপা কাঁপা কণ্ঠে ৭৭ বছর বয়সী নেত্রী প্রাণে বাঁচার জন্য বাঁচানোর আল্লাহর প্রশংসা করেছেন। তাঁকে হত্যার ষড়যন্ত্রের জন্য আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিশানা করেছেন হাসিনা।  

গত বছরের ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর, তাঁর প্রাসাদোপম বাংলোয় উন্মত্ত বাংলাদেশি জনতা হামলা চালায়। তার কয়েক মিনিট আগেই শেখ হাসিনা, বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে ভারতে আসতে রওনা দেন। তখন থেকেই বোন-সহ শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন।

অডিও ক্লিপে বাংলায় শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, "আমরা মাত্র ২০-২৫ মিনিটের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি। আমি মনে করি ২১ অগাস্টের হত্যাকাণ্ড, কোটালীপাড়ায় বোমা হামলা, অথবা ২০২৪ সালের ৫ অগাস্টে বেঁচে থাকা, অবশ্যই আল্লাহর ইচ্ছা। আল্লাহর হাত ছিল, না হলে আমি এবার বেঁচে থাকতাম না।"

পদচ্যূত প্রধানমন্ত্রী হাসিনা ওই অডিও ক্লিপে ২০০৪ সালের ২১শে অগাস্টের গ্রেনেড হামলার কথা উল্লেখ করছিলেন। স্মরণ করিয়ে দেন যে, ওই দিনের হামলায় তিনি আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন। যদিও ওই দিনের হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছিলেন। কোটালিপাড়া বোমা ষড়যন্ত্রের ঘটনাও তুলে ধরেছেন আওয়ামী লীগেরে সর্বোচ্চ নেত্রী। এছাড়া, ২০০০ সালের জুলাই মাসে রাজনৈতিক কারণে শেখ হাসিনার যে কলেজে যাওয়ার কথা ছিল সেখানেও বোমা পাওয়া গিয়েছিল।

দুর্নীতির অভিযোগে বাংলাদেশে ওয়ান্টেড হাসিনা তাঁর অডিও বার্তায় বলেছেন যে, বিশ্ব দেখেছে কীভাবে বিরোধীরা তাঁকে হত্যার ষড়যন্ত্র করেছিল। কিন্তু তিনি বেঁচে গিয়েছেন। তাঁর বিশ্বাস, আল্লাহ চান তিনি ও তাঁর বোন আরও বেশি বাঁচুন। আল্লাহর তাঁদের দিয়ে আরও কিছু করানো বাকি রয়েছে। 

ভিডিও বার্তায় হাসিনা কান্নায় ভেঙে পড়েছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, "আমি কষ্ট পাচ্ছি, আমি আমার দেশ, আমার বাড়ি ছাড়া। সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।"

বাংলাদেশ দিল্লির কাছে হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রক বাংলাদেসের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও , এ বিষয়ে আর কোনও মন্তব্য করেনি।

'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা গত ৫ অগাস্ট পর্যন্ত বাংলাদেশে প্রদানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছিলেন। তবে, তাঁর সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন হিংসাশ্রয়ী হয়ে ওঠে। জীবনের ঝুঁকি নিয়ে হাসিনা পদত্যাগ করেন এবং বোন রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে আসেন। কয়েক মিনিট পরে, উন্মত্ত জনতা বাসিনার বাড়িতে ঢুকে লুটপাট চালায়, খালি বাংলো থেকে সব সামগ্রী চুরি করে এবং ভাঙচুর করে।

এই সময়কালে হাসিনার অনুগামী ও ঘনিষ্ঠরা রাজনৈতিকভাবে আক্রান্ত হন বলে অভিযোগ। পাশাপাশি হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ চলে। যার ফলে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। হাসিনার অপসারণের পর নোবেল জয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা হয়েছে। সশস্ত্র বাহিনীর সমর্থনে এখন প্রতিবেশী দেশটির ক্ষমতায় রয়েচে তত্ত্বাবধায়ক সরকার।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া