শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৮ জানুয়ারী ২০২৫ ১৭ : ১৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মকর সংক্রান্তিতে শীতের কামড় দেখা যায়নি। আশঙ্কা তৈরি হয়েছিল শীত হয়ত এবার একটু তাড়াতাড়িই পাততাড়ি গোটাবে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া। তবে হাওয়া অফিস শনিবার জানিয়েছে রবিবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে। যদিও ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা ফের উর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম বলেই জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমবে। তবে সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। শনিবার উত্তর ভারতে ধেয়ে আসবে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝা কাটতে না কাটতে ফের ২২ তারিখে আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার জেরে উত্তুরে হাওয়া হবে বাধাপ্রাপ্ত। তবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। যদিও তা কনকনে নয়। সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই।
রবিবার কলকাতার তাপমাত্রা কিছুটা কমবে। তবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সকাল–সন্ধে শীতের আমেজ থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৪–৫ দিন উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের উপর পড়ে তার উপর নির্ভর করবে উত্তরবঙ্গের আবহাওয়ার গতিপ্রকৃতি। রবিবার থেকে কুয়াশার সম্ভাবনা অনেকটা কমবে উত্তরে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?