সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ১৭ জানুয়ারী ২০২৫ ০৩ : ৩৯Soma Majumder
পরমা দাশগুপ্ত
মাসখানেক হল শুটিং শেষ হয়েছে নতুন ছবির। সেখানে তাঁরা গুরু এবং শিষ্য। রূপাঞ্জনা মিত্র এবং সপ্তর্ষি মৌলিক। সে ছবি পর্দায় আসতে আরও কয়েক মাস। তার আগেই বছর শুরুতে ফুরফুরে মেজাজে আড্ডা বসল দু’জনের। একেবারে অন্য স্বাদে, অন্য সাজে তাঁদের দেখা গেল শহরের এক ক্যাফেতে।
নতুন পরিচালক জুটি অভিনব মুখার্জি ও কাকলি ঘোষের প্রথম ছবি ‘ভূতপূর্ব’। তাতে বাংলা সাহিত্যের জনপ্রিয় তিনটি ভয়ের গল্প এক সুতোয় গাঁথা। তারই একটি, ‘মাতু পাগলি’তে মাতুর ভূমিকায় রূপাঞ্জনা। তারই শিষ্য হতে চাওয়া তারানাথ তান্ত্রিকের চরিত্রে সপ্তর্ষি। ছবির চেহারা থেকে অবশ্য একেবারে একশো আশি ডিগ্রি উল্টো ফুটে, স্টাইলিশ অবতারে দু’জনে ধরা দিলেন আজকাল ঘরোয়া-র ক্যামেরায়।
জানুয়ারির প্রথম সপ্তাহ। পারদ মোটেই তা বলছেনা অবশ্য। দুপুরের মিঠে রোদে একেবারে হাল্কা ঠান্ডার রেশটুকু শুধু জড়িয়ে হাওয়ার গায়ে। রূপাঞ্জনা এলেন লাল-কালো ফুলের নকশা করা চওড়া পাড়, কালো স্ট্রাইপ আঁচলের সাদা সুতির শাড়িতে মোহময়ী হয়ে। দু’হাতে চওড়া শাঁখা-পলা, কানে লম্বা ঝুমকো দুল, হাতে কাজ করা লাল বটুয়া। আর গায়ে লাল-কালো-হলুদে কাজ করা খয়েরি পশমিনার আদুরে ওম।
কফিতে আলতো চুমুক দিতে না দিতেই হাজির সপ্তর্ষিও। সাদা-কালো-ছাই রঙা লম্বা ডুরে পাঞ্জাবির উপর লাল জ্যাকেট। একমাথা ঝাঁকড়া চুলে যেন সদ্য তরুণ!
গল্পে মাতলেন। ঘুরলেন ক্যাফের আশপাশের পথ ধরে। পরাশর রোডের এ পাড়াটায় এখনও কিছুটা সেকেলে কলকাতার গন্ধ। দু’পাশে একের পর এক পুরনো আমলের বাড়ি। বোধহয় তারই টানে এসে হাজির হল হাতে টানা এক রিকশাও। পর্দার গুরুর বায়না মেটাতে সপ্তর্ষি নেমে পড়লেন চালকের ভূমিকায়!
দু’জনের আড্ডা গড়াল নতুন ছবি, সিনেমাপাড়া হয়ে ব্যক্তিগত জীবনের আঁকেবাঁকে। ততক্ষণে ঘড়ির কাঁটা ঘুরে গিয়েছে ঘণ্টা দুই। দুপুর পেরিয়ে বিকেল। রোদ পড়ে আসতেই ঠান্ডা জানান দিয়েছে, সে-ও আছে দলে।
সপ্তর্ষি যাবেন সন্ধের কোনও পার্টিতে। অতএব ড্রেস চেঞ্জ! কালো হাতকাটা, গোলগলা টিশার্টের উপর চড়ল হালকা খয়েরি পাফার জ্যাকেট। বিকেলের পড়ন্ত রোদে এক্কেবারে হিপ হপ স্টাইলে রেডি!
শীতের আমেজ মেখে রূপাঞ্জনাও ততক্ষণে অন্য বেশে। পশমিনা চালান হয়ে গিয়েছে ব্যাগে। শাড়ির আঁচল পাকিয়ে স্কার্ফের মতো গলায় জড়িয়ে নিয়েছেন পলকে। তার উপরে কালো রঙা লং কোট। নিখাদ বঙ্গললনা থেকে একেবারে স্টাইলিশ কন্যা!
গল্পে গল্পে কফি শেষ। স্যান্ডউইচও। আড্ডার পালা চুকিয়ে যে যার মতো নিজের পথ ধরলেন ‘তারানাথ তান্ত্রিক’ এবং ‘মাতু পাগলি’। মেমরি কার্ডে থেকে গেল অনাবিল এক দুপুর।
মডেল: রূপাঞ্জনা মিত্র, সপ্তর্ষি মৌলিক
পোশাক: অভিনেতাদের ওয়ার্ডরোব থেকে
মেকআপ ও হেয়ার: মেকআপ ইন মাই সোল বাই মৌ
ক্যামেরা ও ভিডিও: আবির অ্যান্ড টিম
লোকেশন: আবার বৈঠক, পরাশর রোড
ভাবনা ও পরিকল্পনা: শ্যামশ্রী সাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?