রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাথায় ফলেছে শস্য! কুম্ভে এবার নজর কাড়ছে 'আনাজ ওয়ালে বাবা'

RD | ১৭ জানুয়ারী ২০২৫ ০১ : ০৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: নজরকাড়া সাধুদের ভিড়ে জমজমাট প্রয়াগরাজের মহাকুম্ভ। এঁদেরই অন্যতম আনাজ ওয়ালা বাবা। তাঁর আসল নাম অমরজিৎ। তাঁকে ঘিরেই আপাতত কুম্ভে আলোচনা তুঙ্গে। আনাজ ওয়ালা বাবা উত্তর প্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা। এই সাধু নিজের মাথায় গম, বাজরা, ছোলা এবং মটর জাতীয় ফসল ফলান। গত পাঁচ বছর ধরে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে এই অনন্য পদ্ধতি বেছে নিয়েছেন তিনি।

আনাজ ওয়ালে বাবা বলেন, "গাছ কাটা আমাদের বিশ্বকে কীভাবে প্রভাবিত করছে তা দেখে আমি এটা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি যেখানেই যাই, লোকজনকে সবুজ গাছ লাগাতে উৎসাহিত করি।"

'কাঁটাওয়ালা বাবা'
'কাঁটাওয়ালা বাবা' নামে পরিচিত বিহারের বাসিন্দা রমেশ কুমার মাঝি, তাঁর বিছানা এবং চাদর হিসাবে বাবলা কাঁটার উপর শুয়ে তপস্যা করেন। তাঁর অবিশ্বাস্য সাধনা দেখে মানুষ অবাক। কাঁটার খোঁচা কল্পনা করলেই মেরুদণ্ডে কাঁপুনি আসে, কিন্তু ওই সাধু দাবি করেন যে, তিনি কোনও ব্যথা অনুভব করেন না। চোখ বন্ধ করে ধ্যানের ভঙ্গিতে শুয়ে আছেন সাধু, হাতে একটি ডমরু, যেন তিনি অন্য এক জগতে রয়েছেন। অনেক ভক্ত তাঁর অটল বিশ্বাস এবং ধৈর্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পা স্পর্শ করেছেন, সাধুও অকাতরে আশীর্বাদ দিয়ে চলেছেন। 

'মাসকুলার বাবা'
আত্মা প্রেম গিরি, ওরফে মাসকুলার বাবা রাশিয়ার বাসিন্দা। তবে বর্তমানে তিনি নেপালে বসবাস করেন। জানা গিয়েছে, এই মাসকুলার বাবা একসময় পাইলট বাবার শিষ্য ছিলেন। প্রায় ত্রিশ বছর আগে তিনি শিক্ষকের পেশা ত্যাগ করে হিন্দুধর্ম সম্পর্কে জানতে ভারত এবং নেপালে আসেন। পরবর্তীকালে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তিনি। জানা গিয়েছে, প্রয়াগরাজে মহা কুম্ভমেলায় তিনি এসেছেন ধর্মীয় আচার পালন করতে। মাসকুলার বাবাকে দেখে দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা তাঁর সঙ্গে দেখা করছেন।  

কাঁটাওয়ালে বাবার কঠোর তপস্যা যেখানে শারীরিক কষ্ট সহ্য করার অসাধারণ ক্ষমতার পরিচয় বহন করে, সেখানে 'মাসকুলার বাবা' -এর সরল জীবন ত্যাগ ও নিষ্ঠার মর্ম তুলে ধরে। ২০২৫ সালের মহাকুম্ভে, উভয়ই অটল বিশ্বাসের এক অসাধারণ এবং অনুপ্রেরণামূলক উদাহরণ উপস্থাপন করেছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া