রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ১২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহারের প্রথম ছত্র পেশ করল বিজেপি। দলের সভাপতি জে পি নড্ডা শুক্রবার প্রকাশ করলেন সেই 'সংকল্প পত্র'। ইস্তেহারে দেখা গেল মহিলা ভোট পকেটে ভরতে আমি আদমি পার্টি (আপ)-র পর লড়াইয়ে নামল বিজেপিও। নড্ডা জানালেন, দিল্লিতে ক্ষমতায় আসলে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ চালু করে প্রতি মহিলাদের মাসে ২৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। এর পাশাপাশি, গরিব মহিলাদের গ্যাস সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দোল এবং দীপাবলীতে বিনামূল্যে একটি গ্যাস সিলিন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে ইস্তাহারে। বয়স্ক নাগরিকদের পেনশন বৃদ্ধির কথাও বলা হয়েছে।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে নড্ডা বলেন, ''বর্তমান সরকার যে সমস্ত প্রকল্প চালাচ্ছে, তা বিজেপি সরকার এলেও চালু থাকবে। আপ-এর সমস্ত দুর্নীতি মুছে ফেলা হবে। ২০১৪ সালে আমরা ৫০০টি প্রতিশ্রুতি দিয়েছিলাম এর মধ্যে ৪৯৯টি পূরণ করা হয়েছে। ২০১৯ সালে ২৩৫টি প্রতিশ্রুতি দিয়েছিলাম। ২২৫টি পূরণ করেছি। বাকিগুলিও পূরণ হওয়ার পথে। মহিলাদের ক্ষমতায়নের উপর জোর দিয়ে নড্ডা বলেন, ''মহিলারা সর্বদা আমাদের অগ্রাধিকার। উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত প্রকল্পে শৌচালয় তৈরি করা হয়েছে। মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে মাসিক সাম্মানিক দেওয়া হচ্ছে মহিলাদের।''
মোদীর দলের নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করা হয়েছে-
• মহিলা সমৃদ্ধি যোজনায় মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা সাম্মানিক।
• গরিব মহিলাদের গ্যাস সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি।
• দোল এবং দীপাবলিতে একটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে।
• প্রবীণ নাগরিকদের জন্য ২৫০০ থেকে ৩০০০ টাকা মাসিক অনুদান
• ‘আয়ুষ্মান ভারত’ কর্মসূচির মাধ্যমে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা
• প্রসূতিদের এককালীন ২১ হাজার টাকা অর্থসাহায্য এবং ৬টি পুষ্টি কিট।
•‘অটল ক্যান্টিন’ চালু করে পাঁচ টাকায় পুষ্টিকর খাদ্যবিলি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। সেই প্রকল্পে ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও মহিলাকে ৫০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হত। ২০২৪-এর লোকসভা ভোটের আগে সেই পরিমাণ বৃদ্ধি করে ১০০০ টাকা করা হয়। বর্তমানে দিল্লির ক্ষমতাসীন সরকার আপ 'মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা' প্রকল্পে বর্তমানে ১৮ বছর ঊর্ধ্ব মহিলাদের মাসে ১০০০ টাকা অনুদান দিয়ে থাকে। তারা প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এলে টাকার পরিমাণ বৃদ্ধি করে ২১০০ টাকা করা হবে। কংগ্রেস ঘোষণা করেছে ক্ষমতায় এলে ২৫০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের। এ বার বিজেপিও সেই একই প্রতিশ্রুতি দিল। আগামী ৫ ফেব্রুয়ারি এক দফায় দিল্লি বিধানসভার ৭০টি আসনেই ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?