রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, জাঁকিয়ে শীত পড়তে আর কতদিনের অপেক্ষা

Sumit | ১৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ০৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন অংশে আবহাওয়ার মুড পরিবর্তন হচ্ছে। তাই আইএমডি প্রতিদিনই তাদের আপডেটে নতুন তথ্য দিয়েছে। দিল্লিতে বর্তমানে শীতের আমেজ রয়েছে। তবে এর মধ্যে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আইএমডি জানিয়েছে দিল্লিতে এদিন সকালে এতটাই কুয়াশা ছিল যে একহাত কাছের বস্তুও দেখা যাচ্ছিল না। দিল্লিতে তাই জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

 


আইএমডি জানিয়েছে প্রয়াগরাজেও কুয়াশার মধ্যে বৃষ্টির দাপট চলবে। সেখানেও জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লিতে এই পরিস্থিতি আরও বেশ কয়েকদিন থাকবে। বৃষ্টির সতর্কতা জারি থাকবে চন্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের কিছু অংশে। হাল্কা বৃষ্টি হবে মধ্যপ্রদেশেও। জম্মু-কাশ্মীরেও চলবে হাল্কা বৃষ্টি। 


তবে এতসবের মধ্যে ফের নতুন করে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ১৮ জানুয়ারি অর্থাৎ শনিবার থেকে শুরু হবে এই পরিবেশ। হিমালয় থেকে তার আশেপাশের এলাকা এরফলে প্রভাবিত হবে। ফলে এই এলাকাগুলিতে শীতের পরশ কমবে। তবে এর জেরে রাজস্থান, চন্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে বৃষ্টি হবে। 

 


অন্যদিকে গত এক সপ্তাহে এক দিনও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামল না। চলতি মরসুমে জাঁকিয়ে শীত এখনও অধরা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী পাঁচ-ছ’দিনেও তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, পারদ স্বাভাবিকের উপরেই থাকবে। তবে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।


শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা এক ডিগ্রি বেশি। বৃহস্পতিবারের চেয়েও শুক্রে তাপমাত্রা বেড়েছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচেই রয়েছে। বৃহস্পতিবার শহরের পারদ ২৪.৬ ডিগ্রির বেশি ওঠেনি, স্বাভাবিকের চেয়ে যা ১.৩ ডিগ্রি কম।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া