রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্বাস্থ্যকর বিমান যাত্রায় তোলপাড় ফেলা উদ্যোগ, যাত্রীদের কী করতে বলছে সিআইএসএফ?

RD | ১৭ জানুয়ারী ২০২৫ ২১ : ২৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিমানে দীর্ঘ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সমস্যা কাটিয়ে উঠতে কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী (সিআইএসএফ) একটি অনন্য উদ্যোগ নিয়েছে। বেশ কয়েকটি বিমানবন্দরে যাত্রীদের উড়ানে ওঠার আগে পেশি শিথিল করার জন্য স্ট্রেচিং করতে উৎসাহিত করা হচ্ছে। সিআইএসএফ কর্মীরা সংক্ষিপ্ত অনুশীলন সেশনটি তদারকি করছেন। স্বাস্থ্যকর ভ্রমণের অভিজ্ঞতা প্রচারের জন্য বিমান সংস্থাগুলিকেও এই ধরনের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

সিআইএসএফ ইতিমধ্যেই যোধপুর বিমানবন্দরে পরিষেবাটি দেওয়া শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যাত্রীরা বিমানে ওঠার আগে সকালের ব্যায়ামে অংশ নিচ্ছেন। এই দলেরই আইআইটি স্নাতক একজন যাত্রী এক্স হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। লিখেছেন, "আজ বিমানবন্দরের সবচেয়ে আকর্ষণীয় অভিজ্ঞতাগুলির মধ্যে একটি ঘটেছে! সিআইএসএফ বিমানবন্দরে উড়ানের জন্য অপেক্ষারত যাত্রীদের বোর্ডিং করার আগে কয়েকটি স্ট্রেচিং অনুশীলন দেখিয়ে দিচ্ছিলে! আমার প্রথমে কেমন যেন মনে হচ্ছিল, তারপর বিষয়টি পছন্দ হয়েছে। দেখলাম অপ্রয়োজনীয় বাজে কথা  ছাড়াই বিষয়টি সম্পূর্ণ স্ট্রেচিংয়েই সীমাবন্ধ।" 

 

দুই থেকে তিন মিনিটের এই সেশনে ছয়টি সহজ স্ট্রেচিং ব্যায়াম অন্তর্ভুক্ত রয়েছে। যা শীতের সময় রক্ত ​​সঞ্চালন উন্নত করতে সহায়তা করবে। একজন ফিটনেস উৎসাহী পরামর্শ দিয়েছেন যে রুটিনে সিট-আপ-ও অন্তর্ভুক্ত করা উচিত।

ভাইরাল ওই পোস্টে একটি ছবি ছিল, যেখানে বেশ কয়েকজন যাত্রীকে সিআইএসএফ অফিসারদের নির্দেশে তাঁদের পেশি নমনীয় করতে দেখা গিয়েছে। এই উদ্যোগ বহু নেটিজেনকে মুগ্ধ করেছে। এঁরা বলেছেন বাহিনীর উদ্যোগকে 'চমৎকার'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া