রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৭ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতে ইতিহাস গড়েছেন ভারতীয় দাবাড়ু গুকেশ দোম্মারাজু। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে পরাজিত করে শিরোপা জিতেছেন তিনি। টানটান ফাইনালে জিতে গোটা ভারতের প্রশংসা পেয়েছেন গুকেশ। মাত্র সাত বছর বয়সে দাবার জগতে পা রেখেছিলেন তিনি। ১৮ বছর বয়সে দাবার জগতে বিশ্বের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সাফল্যের চূড়ায় পা রেখেছেন তিনি। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে জিতে গুকেশ মোট ১.৩৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১১.৪৫ কোটি টাকা) পুরস্কার হিসেবে পেয়েছেন বলে জানা গিয়েছে।
কিন্তু জানা গিয়েছে, এই পুরস্কারের অর্থ পুরোটা নাও পেতে পারেন তারকা দাবাড়ু। ৪.৮ কোটি টাকা কর দিতে হতে পারে ভারত সরকারকে। ১৪ ম্যাচের ফাইনালে গুকেশ তিনটি খেলায় জয়ী হয়ে ৬ লক্ষ মার্কিন ডলার পেয়েছেন। তাছাড়াও, ২৫ লক্ষ ডলারের পুরস্কারের তহবিল থেকে তিনি আরও ৭.৫ লক্ষ ডলার পাবেন। এই অর্থ মিলিয়ে তিনি মোট পেয়েছেন ১১.৪৫ কোটি টাকা। তবে জানা গিয়েছে, এই অর্থ থেকে ৪.৮ কোটি টাকা কর দিতে হতে পারে ভারত সরকারকে। ভারতীয় নাগরিক হওয়ার কারণে গুকেশের সমস্ত আয় করযোগ্য।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে যে নতুন করের নিয়ম ধার্য করেছেন, সেই নিয়ম অনুযায়ী, ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ৩০% হারে আয়কর প্রযোজ্য। ফলে গুকেশের আয় থেকে ৩,৪৩,৫০,০০০ টাকা বেস ট্যাক্স ধার্য হবে। তার সাথে ৪% হেলথ ও এডুকেশন সেস যোগ করলে করের পরিমাণ দাঁড়াবে ১৮,৮১,৯৬০ টাকা। এই খবর সামনে আসার পর পাল্টা নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। তবে জানা যাচ্ছে, নতুন কর নীতি অনুযায়ী সারচার্জ ২৫% পর্যন্ত কমাতে পারেন গুকেশ। সেক্ষেত্রে করের পরিমাণ নেমে এসে দাঁড়াবে প্রায় ৪,৪৬,৫৭,০০০ টাকায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?