রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Father killed his nine years old son in Baramati for neglecting studies gnr

দেশ | পড়ায় অমনযোগ, দেওয়ালে মাথা ঠুকে, গলা টিপে নয় বছরের ছেলে খুন বাবার, অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা

AD | ১৭ জানুয়ারী ২০২৫ ১৯ : ২৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পড়ায় মন ছিল না একদম। ভবিষ্যৎ নিয়ে ক্রমে বাড়ছিল চিন্তা। সেই রাগের বশে নয় বছরের ছেলে প্রথমে দেওয়ালে মাথা ঠুকে এবং তারপর গলা টিপে খুন করলেন বাবা। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি ছেলের দেহ সৎকারের চেষ্টা করেছিল পরিবার। সেই সময় পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে। শিশুটির বাবা, ঠাকুমা এবং কাকাকে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্রের পুণের বারামতী শহরের ঘটনা।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে। মৃত শিশুটির নাম পীযুষ ভান্ডালকর। বাবার নাম বিজয় গণেশ ভান্ডালকর। শিশুটির মা আলাদা থাকতেন। বাবার কাছেই থাকত পীযুষ। পড়াশোনা নিয়ে মাঝেমধ্যেই বাবার কাছে বকা শুনত শিশুটি। মঙ্গলবারও বকঝকা করছিলেন। কিন্তু তা মাত্রা ছাড়িয়ে যায়। রাগে ছেলের মাথা দেওয়ালে ঠুকে দেন। তারপর গলা টিপে খুন করেন। পুলিশ আরও জানিয়েছে, বিজয় এবং পরিবারের অন্যান্য সদস্যরা পীযূষের মৃতদেহ প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, সেখানে তাঁরা দাবি করেন, পীযুষ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। ডাক্তাররা তাকে পরীক্ষা করে দেখেন পীযুষ মৃত। পরিবারকে ডাক্তারার পরামর্শ দেন সরকারি হাসপাতালে যেতে। কিন্তু পরিবার তার শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়, গ্রামবাসীদের জানান যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়েছে। পরিবারের আচরণের সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা রাত ৯টার দিকে পীযূষের মৃত্যুর সম্পর্কে পুলিশকে অবহিত করেন।

পুলিশ গিয়ে শিশুটির দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তার রিপোর্ট থেকেই জানা যায়, শ্বাসরোধ করে শিশুটিকে খুন করা হয়েছে। এই ঘটনার পর তার বাবা বিজয় ভান্ডলকর, ঠাকুমা শালান ভান্ডলকর এবং কাকা সন্তোষ ভান্ডলকরকে গ্রেফতার করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া