রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মুখে দিতে পারেননি আইসক্রিম, চটে লাল সাংসদ মহুয়া, সুইগির থেকে ফেরৎ চাইলেন টাকা

RD | ১৭ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক:  তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অনলাইনে আইসক্রিম অর্ডার করেছিলেন। তবে তাঁর দাবি জনপ্রিয় খাদ্য সরবরাহকারী সংস্থা থেকে নষ্ট ও অখাদ্য আইসক্রিম পেয়েছেন। এরপরই সংশ্লিষ্ট সংস্থাকে আইসক্রিম ফেরৎ দিতে বা টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বলেন তিনি। 

এক্স হ্য়ান্ডেলে পোস্টে তিনি লেখেন, "দুঃখিত সুইগি - তোমাকে তোমার খেলা শুরু করতে হবে। আমি যে দামি মাইনাস থার্টি মিনি স্টিকস আইসক্রিম অর্ডার করেছি তা গ্রহণযোগ্য নয় এবং এটি নষ্ট এবং অখাদ্যযোগ্য হয়ে আমার কাছে এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব ফেরৎ নিন বা বদলে দেবেন বলে আশা করছি।"  

 

এর কয়েক মিনিটের মধ্যেই ওই জনপ্রিয় খাবার সরবরাহকারী সংস্থাটির তরফে সাংসদের পোস্টের জবাব দেওয়া হয়। কৃষ্ণনগরের সাংসদকে উল্লেখ করে লেখা হয়েছে, "আপনি আপনার অর্ডার নিয়ে সমস্যায় পড়েছেন জেনে আমরা দুঃখিত। দয়া করে অর্ডার নম্বরটি আমাদের জানান। আমরা বিষয়টি দেখছি।" এরপর মহুয়া মৈত্র তাঁর অর্ডারের নম্বর ওই সংস্থাকে জানানা। 

মহুয়ার পোস্ট নিয়ে ঠাট্টা, মশকরাও হয়।  একজন ট্রোলারকে জবাব দিতে গিয়ে সাংসদ লেখেন, "আমি একজন সাংসদ, তা বলে আমি একজন সাধারণ মানুষ নই এমনটা নয়। আমিও আর পাঁচজনের মধ্যে অনলাইনে খাবার অর্ডার করেছি। দয়া করে এই মানসিকতা ত্যাগ করুন যে জনপ্রতিনিধিরা স্বাভাবিক প্রাণী নন। এরপরে আপনিই অভিযোগ করেন যে, লোকেরা 'নেতাদের' মতো আচরণ করছে।"

সাংসদের পোস্টের জবাব দিয়েছে ওই জনপ্রিয় খাদ্য সরবারহকারী সংস্থাটি। তবে বেশিরভাগই সোস্যাল মিডিয়ায় দাবি করেন যে, তাঁরাও একই অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু কোনও উত্তর আসেনি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া