মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | উৎক্ষেপণের সাত মিনিটের মাথায় সব শেষ, মাঝ আকাশে ভেঙে গেল মাস্কের স্বপ্নের সপ্তম স্টারশিপ

Riya Patra | ১৭ জানুয়ারী ২০২৫ ১৫ : ১৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্য চাঁদেরর জমিতে মানুষের পদার্পণ। আর চাঁদের ঘরে মানুষ পাঠাতেই গত কয়েকবছর ধরে পরীক্ষানিরীক্ষা করছে এলন মাস্কের স্পেসএক্স। ২০২৩ থেকেই এই স্টারশিপ প্রকল্প চলছে। ইতিমধ্যে ছ’টি স্টারশিপ উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। এবার ছিল সপ্তম স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ। 

সব পরিকল্পনা করাই ছিল আগে থেকে। কখন উৎক্ষেপণ, কখন ফিরে আসবে। কিন্তু প্রক্রিয়ার মাঝেই ঘটল বিপত্তি। পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রায় সাত মিনিটের মাথায় মাঝ আকাশে ভেঙে পড়ল সপ্তম স্টারশিপ। ইতিমধ্যেই ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে ইলন মাস্কের স্বপ্নের স্টারশিপ জ্বলন্ত অবস্থায় নেমে আসছে পৃথিবীর দিকে। মাঝ আকাশে এটির ভেঙে পড়ার কারোণ হিসেবে জানা গিয়েছে, উৎক্ষেপণের পর, আচমকা স্টারশিপের একাংশের যন্ত্রাংশ বিকল হয়ে যায়। যন্ত্রগুলি নিজেদের মধ্যে সমন্বয় চালাতে না পারায়, সেটি ভেঙে পড়ে।

এই বিপত্তির কারণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় মাস্ক নিজে জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উড়ানের ইঞ্জিন ফায়ারওয়ালের উপরে গহ্বরে আমাদের অক্সিজেন/জ্বালানি লিক করছিল, যা ভেন্ট ক্ষমতার উপর অতিরিক্ত চাপ তৈরি করার জন্য যথেষ্ট । স্পষ্টতই পরবর্তীকালে লিকের জন্য অন্তত দু’ বার পরীক্ষা করা হবে।‘ আরও কী কী গ্রহণীয় পদক্ষেপ, সেই বিষয়েও জানিয়েছেন তিনি।  একই সঙ্গে মাস্ক স্বপ্নের স্টারশিপ ভেঙে পড়ার পর লিখেছেন, ‘সফলতা অনিশ্চিত, কিন্তু বিনোদন নিশ্চিত।‘ 

ঘটনার পরেই, ব্যাহত হয় বিমান পরিষেবা। একগুচ্ছ বিমানের পথ পরিবর্তন করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া