রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সইফের শরীরে ছুরি ১ মিলিমিটার গভীরে গেলেই হতে পারত ভয়ানক বিপদ! কী বলছেন চিকিৎসকরা?

Riya Patra | ১৭ জানুয়ারী ২০২৫ ১৪ : ৪২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে শোরগোল, একটি ঘটনা একসঙ্গে তুলে এনেছে একগুচ্ছ প্রশ্নকে। বাড়ির ভিতর ঢুকে বলি-তারকা, নবাবপুত্র সইফ আলি খানের উপর হামলা নিয়ে গতকাল থেকেই জোর চর্চা। কীভাবে ঘটল এই ভয়ঙ্কর ঘটনা, পিছনে কারা? তখন কী করেছিলেন পরিবারের বাকি সদস্যরা? মুম্বই পুলিশ কতটা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে? এসব নিয়ে আলচনা হয়েছে দিনভর।

গভীর রাতে নিজের ঘরেই এলোপাথাড়ি ছুরির কোপ সইফ আলি খানের শরীরে। আগেই জানা গিয়েছিল, তাঁর শরীরে ছ’ বার ছুরির কোপ বসিয়েছে দুষ্কৃতিরা। তারমধ্যে দুটি জখম গভীর। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েও শরীরে গেঁথে ছিল ছুরির অংশ, চিকিৎসকরা অস্ত্রোপচার করে তা বের করেন। শিরদাঁড়ায় ২.৫ ইঞ্চির ছুরি গেঁথে ছিল, আর  সেই কারণে  সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হয়েছিল বলেও জানা যায়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, চিকিৎসকরা জানিয়েছেন, ছুরি শরীরে আরও এক মিলিমিটার ঢুকলেই ঘটতে পারত বড় বিপদ। লীলাবতী হাসপাতালের চিকিৎসকের মতে, ২.৫ ইঞ্চির ছুরিটি যদি তাঁর মেরুদণ্ডের আরও এক মিলিমিটার গভীরে ঢুকত, তাহলে আরও বড় বিপদ ঘটতে পারত। আপাতত আইসিইউ-তে রয়েছেন সইফ, তাঁর অবস্থা স্থিতিশীল, তেমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আজই তাঁকে সাধারণ বিভাগে স্থানান্তরিত করা হতে পারে। 

 

সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, পুলিশের কাছে ঘটনাপ্রসঙ্গে গতরাতের ঘটনার জবানবন্দী দিয়েছেন তাঁর পরিচারিকা। জানা গিয়েছে, প্রথমে ঘরের মধ্যে, বাথরুমের পাশে আচমকা ছায়া লক্ষ করেন তিনি। প্রাথমিকভাবে তিনি মনে করেন, করিনা ছোট ছেলের ঘরে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণেই, ছায়ার দিকে কিছুটা এগোতেই ভুল ভাঙে। স্পষ্ট দেখতে পান, অন্য একটি মধ্যবয়স্ক যুবক গভীররাতে ঘরের ভিতর। পরিচারিকাকে দেখেই তাঁর উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতি। ইতিমধ্যে সেখানে দ্বিতীয় পরিচারকা হাজির হয়ে দুষ্কৃতিকে জিজ্ঞাসা করেন ‘কী চায়?’। জানা গিয়েছে, এই প্রশ্নের উত্তরে দুষ্কৃতি সাফ জানায়, ‘এক কোটি টাকা।‘
কথাকাটাকাটির আবহেই ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। তিনি দুষ্কৃতিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই পরপর তাঁর উপর এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ চালায় সে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া