মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৬ জানুয়ারী ২০২৫ ০৩ : ১৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ২০০৯ সালে শিক্ষা ব্যবস্থাকে সহজ করতে এক অভিনব পরিকল্পনা নিয়েছিল সুইডেন সরকার। ছাপানো বই বাদ দিয়ে চালু করা হয়েছিল কম্পিউটার ও অন্যান্য ডিজিটাল ডিভাইস। পড়ুয়াদের প্রযুক্তি-নির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই ছিল প্রধান লক্ষ্য। ডিজিটাল মাধ্যমকে সস্তা, সহজলভ্য এবং ভবিষ্যৎবান্ধব হিসেবে ধরা হয়েছিল।
তবে ১৫ বছর পর এসে ২০২৫ সালে এই পদক্ষেপের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে সামনে এল বিশাল সমস্যা। বিভিন্ন গবেষণা গবেষণা বলছে, স্ক্রিনে পড়া অনেক ক্ষেত্রেই কাগজে পড়ার মতো কার্যকর নয়। স্ক্রিনের উজ্জ্বল আলো চোখের ওপর চাপ ফেলে এবং মনোযোগ কমায়। স্ক্রিনে পড়ার তুলনায় কাগজে পড়লে তথ্য ভালোভাবে বোঝা ও মনে রাখা যায়। তাছাড়া, ক্লাসরুমে ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে গিয়ে শিক্ষার্থীরা সহজেই গেম বা ইন্টারনেটে ঢুকে পড়েন। ফলে, তারা আর পড়াশোনায় মন দিতে পারেন না।
এর ফলে শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। অতিরিক্ত ডিজিটাল-নির্ভরতায় শিশুরা ধীরে ধীরে সামাজিক দক্ষতা এবং মনোযোগ হারিয়ে ফেলে। ইতিমধ্যেই, অনেক অভিভাবক এবং শিক্ষক এই সমস্যাগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, কম্পিউটার বা ট্যাবলেট শিক্ষার বদলে বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে, সুইডেন সরকার ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ১০৪ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে পড়াশোনার পুরনো পদ্ধতিকে ফেরানোর জন্য। এই টাকা দিয়ে প্রত্যেক পড়ুয়ার জন্য প্রতিটি বিষয়ের কাগজের বই নিশ্চিত করা হবে।
পাশাপাশি, স্কুলগুলোকে আবার ঐতিহ্যবাহী শিক্ষা পদ্ধতিতে ফেরানোর জন্য প্রচার চালানো হবে। প্রচারণা চালানো হবে। সরকারের তরফে জানানো হয়েছে, এই পদক্ষেপ ডিজিটাল টুল পুরোপুরি বাদ দেওয়ার উদ্দেশ্যে নয়। বরং, প্রযুক্তিকে এমনভাবে কাজে লাগানো হোক যা শিক্ষার মৌলিক পদ্ধতিকে সমর্থন করে এবং আধিপত্য বিস্তার না করে বসে। সুইডেনের এই উদ্যোগ শিক্ষার ক্ষেত্রে ভারসাম্যের গুরুত্বের কথা মনে করিয়ে দেয় এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। সুইডেনের শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন দেখিয়ে দেয়, কেবল প্রযুক্তি ব্যবহারের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার গুণগত মান উন্নত করাই গুরুত্বপূর্ণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?