রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | যৌথ বাহিনীর সঙ্গে টানা রক্তক্ষয়ী গুলির লড়াই, বিজাপুরের জঙ্গলে খতম ১২ মাওবাদী

RD | ১৬ জানুয়ারী ২০২৫ ০২ : ৩৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: যৌথ বাহিনীর সঙ্গে সেই এক টানা লড়াইয়ে বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিকেশ হয়েছে ১২ জন মাওবাদী। এই খবর নিশ্চিৎ করেছেন বিজাপুরের এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক। তাঁর দাবি, দক্ষিণ বিজাপুরের জঙ্গলে সকাল প্রায় ৯টা থেকে যৌথ বাহিনী মাওবাদীদের সন্দানে অভিযান চালায়। পাল্টা আগাত আনার চেষ্টা করে নিষিদ্ধ সংগঠনের সদস্যরাও। সন্ধে পর্যন্ত চলে গুলির লড়াই। এতেই শেষ অবধি ১২ জন মাওবাদীকে খতম করা গিয়েছে। 

ওই পুলিশ আধিকারিকের কথায়, যৌথ বাহিনীর অভিযানে সকালের দিকে কোবরা বাহিনীর ২ জওয়ান গুরুতর জখম হয়েছিলেন। তারপরই অভিযান আরও জোরদার করা হয়েছিল। আর এতেই সাফল্য এসেছে। এ দিনের অভিযানে যৌথ বাহিনীর কোনও জওয়ানের তেমন ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। চলতি মাসে রাজ্যে পৃথক সংঘর্ষে ২৬ জন মাওবাদী নিহত হয়েছে।

বৃহস্পতিবারের অভিয়ানে রাজ্য পুলিশের জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন - সিআরপিএফের (জঙ্গল যুদ্ধ ইউনিট) এর পাঁচ ব্যাটালিয়ন এবং সিআরপিএফের ২২৯তম ব্যাটালিয়নের জওয়ানরা অংশ নিয়েছিলেন।

ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।

গত ১২ জানুয়ারি, বিজাপুর জেলার ম্যাডেড থানা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মহিলা সহ পাঁচজন মাওবাদী নিহত হন। গত বছর, ছত্তিশগড়ে পৃথক সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর হাতে ২১৯ জন মাওবাদী নিহত হন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া