রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ছেলে অভয় বাড়ি ফিরুক, কাতর আর্জি মহাকুম্ভে নজরকাড়া আইআইটি বাবার পরিবারের

RD | ১৬ জানুয়ারী ২০২৫ ০২ : ১৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মকর সংক্রান্তিতে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করতে পৌঁছেছেন বহু সন্ন্যাসী। এঁদেরই অন্যতম  কুম্ভমেলায় বহুল চর্চিত আইআইটি বাবা ওরফে অভয় সিং। টিভি-তে দেখে শেষপর্যন্ত মুখ খুললেন অভয়ের বাবা। তিনি চাইছেন বাড়ি ফিরে আসুক ছেলে অভয়। যদিও তাঁর মনে ছেলের বাড়ি ফেরা নিয়ে শংসয় রয়েছে। হরিয়ানার ঝাজ্জরের একজন আইনজীবী করণ গ্রেওয়ালের কথায়, "কিন্তু এতটা অর্জন করার পর, ওর (অভয় সিং) ফিরে আসাটা সহজ নয়"

আসল নাম অভয় হলেও সাধক জীবনে তিনি পরিচিত হয়ে ওঠেন মাসানি গোরক্ষ নামে। কুম্ভ মেলায় মজরকাড়ার পর তিনি ভাইরাল 
আইআইটি বাবা নামে। অভয় ছোট থেকেই মেধাবী। আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন, তারপর ৪ বছর মুম্বই থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিও করেন। তবে ধীরে ধীরে বুঝতে পারেন, এই জীবন তাঁর জন্য নয়। অধ্যাত্মিকতার পথে পা বাড়ান। ধীরে ধীরে সন্ন্যাসে ঝোঁক বাড়ে তাঁর। অভয়ের অত্যন্ত প্রিয় ছিল ট্রাভেল ফোটোগ্রাফি। একটি কোর্স করে সেটাই করতে শুরু করেন তিনি। অভয়ের দাবি, এরপরই জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিই পাল্টে যায়। 

অভয়ের বাবা করণ গ্রেওয়াল জানিয়েছেন, মুম্বইয়ের পর দিল্লি, তারপর কানাডায় ছিলেন অভয়। কিন্তু কানাডা ছেড়ে ভারতে ফিরে আসেন। শিমলা, মুসৌরি এবং ধর্মশালার মতো আধ্যাত্মিক স্থানে শীতকাল কাটিয়েছিলেন। ছেলের সঙ্গে তাঁর যোগাযোগ আছে? জবাবে অভয় সিংয়ের বাবা করণ গ্রেওয়াল বলেন, "ছয় মাস আগে পর্যন্ত আমি ওর সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। এরপর, সে আমার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়।" তিনি আরও বলেন, "আমি শুনেছি অভয় হরিদ্বারে আছে। ওকে দেখতে যেতে চেয়েছিল কিন্তু পারেনি। এখন ও মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।|"

ছেলের বাড়ি ফেরা নিয়ে বাবা করণ আরও বলেন, "আমি এবং আমার গোটা পরিবার চাই সে তারাতাড়ি বাড়িতে ফিরে আসুক। ওঁর মাও বাড়ি ফিরতে বলেছিল। কিন্তু ওর একটাই জবাব সন্ন্যাস ধর্ম নেওয়ার পর তা আর সম্ভব নয়। প্রত্যেকেরই নিজের জীবন বেছে নেওয়ার অধিকার আছে। আমি কখনওই জোর করে তাঁর উপর কিছু চাপিয়ে দিতে পারি না।"

শেষবারের মতো একবার বোঝানোর চেষ্টা করবেন ছেলেকে? বৃদ্ধ করণ বলেন, "আমি চেষ্টা করব, কিন্তু আমার মনে হয় এই পর্যায়ে পৌঁছানোর পর, ও আর আমাদের কথা শুনবে।"

আইআইটি বাবা অভয় সিং জানিয়েছেন,ছোটবেলায়  বাবা-মায়ের ক্রমাগত ঝগড়া তাঁকে বিরক্ত করত। ফলে বড় হওয়ার পর, তিনি বাড়ির বিশৃঙ্খলা এড়াতে গভীর রাতে পড়াশোনা করতেন। বিয়ে না করার সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি স্বীকার করেন যে, বাবা-মায়ের দ্বন্দ্ব দেখে তিনি একটি শান্তিপূর্ণ, একাকী জীবন বেছে নিয়েছিলেন।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া