মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৬ জানুয়ারী ২০২৫ ০১ : ২২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভয় ধরাচ্ছে বিশালাকার 'এলিয়েন'-এর মতো কোটি কোটি পোকামাকড়। এবার ঘুম ভাঙবে এদের। এইসব পোকামাড় সিকাডা নামে পরিচিত। ১৭ বছর ধরে ঘুমিয়ে থাকার পর ২০২৫ সালে বেরিয়ে এসে নিউ ইয়র্ক এবং জর্জিয়া-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩টি রাজযকে প্রভাবিত করবে এই পোকারা। বিজ্ঞানীরা জানিয়েছেন যে, এইসব এলিয়েন পতঙ্গদের উচ্চ-শব্দ বিরক্তির হতে পারে। প্রায় ৪-৫ সপ্তাহ ধরে এই পোকামাকড় থাকবে, তবে এদের আচমকা আবির্ভাব পরিবেশকে সহায়তাও করবে।
এই সিকাডা পোকামাকড়গুলি ১৩-১৭ বছর ধরে মাটির নিচে বাস করছে। বর্তমানে ভূপৃষ্ঠের নীচে সক্রিয় রয়েছে। বিজ্ঞানীদের কথায়, সাধারণত মাটি যখন ৬৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উষ্ণ হয়, তখন এক থেকে দেড় ইঞ্চি দৈর্ঘ্যের পোকারা বেরিয়ে আসে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশে এপ্রিল এবং জুনের মধ্যে এমনটা দেখা যায়। জানা গিয়েছে, এই বছর নিউ ইয়র্ক, জর্জিয়া, কেনটাকি, ইন্ডিয়ানা, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, নর্থ ক্যারোলিনা, নিউ জার্সি, ওহিও, পেনসিলভানিয়া, টেনেসি, ভার্জিনিয়া এবং পশ্চিম ভার্জিনিয়ায় লাল চোখের পোকামাকড়ের আবির্ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে।
মূলত নারীদের আকৃষ্ট করতেই পুরুষ সিকাডা উচ্চস্বরে ডাকে, যা শুনতে অনেকটা গর্জনের মতো। এই শব্দ খুবই বিরক্তিকর। শেষবার যখন এই পোকারা আবির্ভূত হয়েছিল, তখন এদের তাণ্ডব এতটাই বিরক্তিকর ছিল যে পুলিশকে ফোন করতে বাধ্য হয়েছিল মার্কিন নাগরিকরা। বিষয়টি মানুষের কাছে এই নিতান্তই প্রাকৃতিক বলে ব্য়াখ্যা করেছিলেন দক্ষিণ ক্যারোলিনার নিউবেরি কাউন্টির আধিকারিকরা। তবে সিকাডা পোকা মানবজাতির জন্য মোটেও ক্ষতিকারক নয় বলে মত তাদের।
কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিদদের মতে, সিকাডার আক্রমণ ২০২৫ সালে ঘটবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ব্রুড ১৪, আকারের নিরিখে সিকাডা পতঙ্গের দ্বিতীয় বৃহত্তম, যার দৈর্ঘ্য প্রায় দুই ইঞ্চি। ঘুম ভাহার পর, সিকাডা চার থেকে ছয় সপ্তাহের জন্য সক্রিয় থাকে। পরবর্তীকালে, তারা আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত অদৃশ্য হয়ে যায়।
ইউএস ইপিএ অনুসারে, 'সিকাডা পাখি এবং অন্যান্য প্রাণীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎস।' ইপিএ আরও উল্লেখ করেছে যে তরুণ সিকাডারা খাবারের জন্য গর্ত খনন করে যা বাতাস এবং জলকে আরও ভালভাবে চলাচলের রাস্তা করে দিয়ে মাটিকে সাহায্য করে। সিকাডাস গাছ এবং গুল্মে বাস করতে পছন্দ করে। মানুষ, পোষা প্রাণী, বাগান এবং ফসলের জন্য ক্ষতিকারক নয় এই পোকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?