সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | অফিস-বাড়ি সামলাতে নাজেহাল? এই ৫ কৌশলেই সহজে করতে পারবেন টাইম ম্যানেজমেন্ট

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জানুয়ারী ২০২৫ ০০ : ১৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ঘুম থেকে উঠে বাড়ির কাজ সেরে বেরনোর তাড়া, বাসে-ট্রামে হাঁপাতে হাঁপাতে কর্মক্ষেত্রে পৌঁছনো, সারা দিন একনাগাড়ে মিটিং কিংবা কম্পিউটার-ফাইলের স্তুপের মাঝে নিজেকে খুঁজে চলা, ক্লান্ত শরীরে বাড়িতে ঢুকেই ফের বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়া। এক নি:শ্বাসে দিন শেষ হতে না হতেই ফের পরের দিনের তোড়জোড়। বছরের পর বছরের এভাবেই কেটে যায় জীবন। আজকাল অফিস-বাড়ি সামলিয়ে নাজেহাল অবস্থা বেশিরভাগ মানুষের। আসলে টাইম ম্যানেজমেন্ট বড় ফ্যাক্টর। যার জন্য সহজ কয়েকটি কৌশল মানলেই সহজে সব কাজ করতে পারবেন। রইল তারই হদিশ।

সারা দিন কী কী কাজ করতে হবে তা দিনের শুরুতেই শিডিউল করে নিন। সেই অনুযায়ী সময় ভাগ করুন। অর্খথাৎ কখন কোন কাজের জন্য কতটা সময় ব্যয় করবেন তা নিয়ে স্বচ্ছ ধারণা থাকলে বিষয়টি সবটাই সহজে সামলাতে পারবেন। 

সময় অনুযায়ী বাস্তব ভিত্তিক লক্ষ্য নির্ধারণ করুন। অর্থাৎ কোন কাজে কতটা সময় লাগতে পারে সেবিষয়ে আগে থেকে ধারণা না থাকলে মুশকিলে পরতে পারেন। সেইসঙ্গে যখন যে কাজটা করবেন তা সময়ে শেষ করতে হবে। 

অনেক সময়ে মিটিং, কাজ শেষের সময়সীমা খেয়াল থাকে না। ডিজিটাল ক্যালেন্ডারে দিনক্ষণ, সময় নির্দিষ্ট করে রাখতে পারেন। সচেতন থাকার জন্য অ্যালার্মও চালু রাখতে পারেন। এতে কাজ পণ্ড হওয়া, জরুরি মিটিং ভুলে যাওয়ার ঝুঁকি কমবে।

প্রায়োরিটি ঠিক করুন। অফিসের নির্দিষ্ট শিফট আছে। সেই সময়ের বাইরে কাজ করতে হলে কখন কাজ করবেন, কতটা সময় অফিসের কাজ করবেন আর পরিবারকে কখন সময় দেবেন তা ঠিক করে নিন। সময় করে চললে দু-দিকই ব্যালেন্স হবে।

সংসার এবং বাড়ি সামলিয়ে নিজের জন্য সময় রাখাও  প্রয়োজন। নাহলে জীবনে একঘেয়েমি চলে আসবে। এক্ষেত্রে নিজে কখন কী করবেন তার একটা প্ল্যান আগে থেকে ছকে রাখুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া