শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হিন্ডেনবার্গের ঝাঁপ বন্ধ হতেই হিমেল হাওয়া, কোথায় গিয়ে পৌঁছল আদানির শেয়ার

Sumit | ১৬ জানুয়ারী ২০২৫ ২২ : ৩৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার যেন হঠাৎ করে জেগে উঠল আদানি গ্রুপের শেয়ার। একধাক্কায় ৯ শতাংশ বাড়ল আদানি গ্রুপের সমস্ত শেয়ারের দাম। হিন্ডেনবার্গের দুর্গে তালা পড়তেই ঘুরে গেল সমস্ত হিসেবনিকেশ। এদিন আদানি পাওয়ার সবথেকে বেশি এগিয়ে গিয়েছে। তারা এগিয়েছে ৯ শতাংশ। আদানি গ্রিনও পিছিয়ে ছিল না। তারাও এগিয়ে যায় ৯ শতাংশ।

 


এরফলে আদানি গ্রুপের অন্য শেয়ারের দামও ঝড়ের গতিতে উপরের দিকে উঠতে থাকে। হিন্ডেনবার্গের খবর সকালের দিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তেই বিনিয়োগকারীরা অনেক বেশি উৎসাহ দেখায়। ফলে একদিকে আদানিতে বিনিয়োগ করেন ৭.৭ শতাংশ মানুষ। আদানি টোটাল গ্যাস, আদানি এনার্জি সলিউশন এবং আদানি পোর্ট সকলেই ৬.৬ শতাংশ হারে লাভের মুখ দেখে।

 


প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই হিন্ডেনবার্গ সংস্থার প্রধান ঘোষণা করে দেন তিনি বন্ধ করে দিচ্ছেন হিন্ডেনবার্গ রিসার্চ। গৌতম আদানি থেকে শুরু করে সেবি এবং সেবি'র প্রধানের বিরুদ্ধে পরপর বিস্ফোরক অভিযোগ তুলেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। যা আলোড়ন ফেলেছিল বিশ্বজুড়ে। 


স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তবে কি হুমকির জেরে সংস্থা বন্ধের ঘোষণা করলেন তিনি? লম্বা পোস্টে ন্যাথান অ্যান্ডারসন সাফ জানিয়েছেন, 'কোনও হুমকি, আতঙ্ক, অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু তথ্য ফাঁস করার প্রয়োজন ছিল। তা করেছি। এই সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত।' 
উল্লেখ্য, ২০২৩ সালে আদানি গোষ্ঠী এবং পরবর্তীতে ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। গৌতম আদানির গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতি, আর্থিক দুর্নীতি, বেআইনি লেনদেন এবং কর ফাঁকি দেওয়ার মতো একগুচ্ছ অভিযোগ তুলেছিল এই সংস্থা। পাশাপাশি সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধেও জালিয়াতির অভিযোগ এনেছিল। যদিও গৌতম আদানি এবং মাধবী বুচ বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন।


তবে হিন্ডেনবার্গের প্রধানের এই সিদ্ধান্তের জেরে আদানির বাজার যে একধাক্কায় আকাশের দিকে গিয়েছে সেকথা বলার অপেক্ষা রাখে না। এতদিন ধরে আদানিকে নিয়ে যারা বিরোধীরা প্রশ্নবান করেছিল তারা এবার একেবারে চুপ। দেশের প্রথম সারির এই সংস্থার শেয়ার বাজার উপরের দিকে যাওয়াতে হাসি ফুটেছে স্টক মার্কেটের মুখেও। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া