সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ জানুয়ারী ২০২৫ ২২ : ০৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একজন মানুষের গড় আয় হয়ে থাকে ৭০ থেকে ৮০ বছর। এরপর থেকেই দেহে নানা ধরণের সমস্যা তৈরি হতে শুরু করে। মানুষ যত প্রবীণ হতে শুরু করে ততই তার দেহের ক্ষমতা কমতে থাকে। সেখান থেকে নিজেকে ফিট রাখার থেকে কঠিন কাজ আর কিছুই হতে পারে না। জীবনে বেঁচে থাকার সংগ্রামের থেকে কঠিন কিছুই হতে পারে না।
তবে এখানেই চিনের এক মহিলা সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি সকলের ধারণাকে বিফল করে দিয়ে বয়সকে হার মানিয়েছেন। তার নাম কিউ চায়সি। বাড়ি চিনের নানচং প্রদেশে। চলতি বছরের ১ জানুয়ারি নিজের ১২৪ তম জন্মদিন পালন করেছেন। ১৯০১ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিগত ১০০ বছরের বেশি সময় ধরে তিনি চিনের নানা ইতিহাস নিজের চোখে দেখেছেন। প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগের বিবর্তন সবই তিনি দেখেছেন নিজের চোখে।
নিজের ছয় প্রজন্মকে নিজের চোখে দেখেছেন এই মহিলা। ফলে তাকে ঘিরে তার পরিবারের সকলের আগ্রহ তুঙ্গে। তবে নিজের পরিবারের সঙ্গে তিনি নিজের দীর্ঘজীবনের রহস্য ফাঁস করেছেন। এই বয়সেও তিনি যে কতটা সক্রিয় রয়েছেন তার বেশ কয়েকটি উপায় তিনি নিজের পরিবারের সঙ্গে শেয়ার করেছেন। প্রতিদিন তিনি তিনবার করে খাবার খান। তিনবার থেকে সেটি চারবার হয় না। সারাদিন তিনি ঘরে খানিক সময় বাদেই হেঁটে বেড়ান। এরফলে তার হজমক্রিয়া সঠিক থাকে। প্রতিদিন রাত ৮ টা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন। পরদিন অনেক ভোরে তিনি উঠে পড়েন।
এই বয়সেও তিনি নিজের বাড়ির সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে পারেন। কুমড়ো, তরমুজ এবং সিদ্ধ করা চাল তার দৈনন্দিন খাবারের প্রধান অংশ। এর বাইরে তিনি কিছুই খান না। এছাড়া প্রতি সপ্তাহে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন। দেখে বোঝাই যায় না তিনি কতটা সংযমী জীবনযাপন করেন।
বিয়ের আগে তার ফিটনেস ছিল অসাধারণ। সেই বিষয়ে তিনি বিয়ের পরেও জোর দিয়েছিলেন। ফলে তার দীর্ঘজীবন নিয়ে তার সংযমী জীবনের একটি বড় দিক ছিল। তার বয়স যখন ৪০ ছিল তখন তিনি স্বামীকে হারান। তখন নিজের চার ছেলেমেয়েকে নিয়ে তিনি দিন কাটিয়েছেন। তবে কখনই নিজের দৈনিক রুটিনের বাইরে যাননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?