রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, বেতন বৃদ্ধিতে বড় পদক্ষেপ মোদি সরকারের

RD | ১৬ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কমিশনের চেয়ারম্যান এবং দুই সদস্যের নাম ঘোষণা ও নিয়োগ দ্রুত হবে বলে জানানো হয়েছে।

এর আগে কেন্দ্র জানিয়েছিল অষ্টম পে কমিশন গঠন নিয়ে কোনও ভাবনা আপাতত নেই। এরপরই চাপ বাড়তে থাকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সব সংগঠন মোদি সরকারের উপর চাপ বাড়াতে আন্দোলনের কথা ঘোষণা করবে বলে জানায়। তার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশনভোগীদের প্রাপ্য বিবেচনায় বড় ঘোষণা করা হল।

কেন্দ্রীয় সরকার, প্রতি দশকে একবার তার কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের জন্য একটি বেতন কমিশন গঠন করে। বেতন কাঠামো সংশোধনের পাশাপাশি, প্রতিটি বেতন কমিশনের একটি টার্ম অফ রেফারেন্স থাকে, যা তাদের লক্ষ্যকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করে। বেতন কমিশন কর্মচারীদের বেতন নির্ধারণের সঙ্গেই পেনশনভোগীদের প্রাপ্য নিয়েও সিদ্ধান্তও নেয়।

এর আগে ২০১৬ সালে সপ্তম বেতন কমিন কার্যকর হয়েছিল। এই কমিশনের মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা। তার আগেই অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করল মোদি সরকার।

এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়বে বলেই আসা করা হচ্ছে। বাড়বে ডিএ বা মহার্ঘভাতাও। ডিএ বাড়ার সম্ভাবনা রয়েছে পেনশনভোগীদেরও। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। নিয়ম অনুসারে অষ্টম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে সেই ৫৩ শতাংশ ডিএ এখন মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।  

এর আগে সপ্তম বেতন কমিশে ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ২.৫৭ হয়েছিল। সপ্তম বেতন কমিশন অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন প্রতি মাসে ১৮ হাজার টাকা। যা ষষ্ঠ বেতন কমিশনে ছিল ৭ হাজার টাকা। ন্যূনতম পেনশন ৩,৫০০ টাকা থেকে বেড়ে হয়েছিল ৯,০০০ টাকা। সর্বোচ্চ বেতন হয় ২,৫০,০০০ টাকা এবং সর্বোচ্চ পেনশন ১,২৫,০০০ টাকা। দাবি মোতাবেক যদি এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করা হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ৫১,৪৫১ টাকা হয়ে যেতে পারে। এই অনুপাতে বাড়বে মহার্ঘ ভাতা, ট্রাভেল অ্যালাওয়েন্স, হাউজ রেন্ট অ্যালাওয়েন্স সহ আরও বিভিন্ন সব ভাতাও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া