রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৬ জানুয়ারী ২০২৫ ২০ : ৩৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: জন্মহার কমছে। একই ছবি তেলেগু অধ্যুষিত অন্ধ্রপ্রদেশেও। এই প্রবণতার বদল চাইছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু পরিবর্তন আনতে যে প্রস্তাব দিলেন চন্দ্রবাবু নাইডু তা নিয়ে জলঘোলা হতে শুরু করেছে। যদিও নিজের বক্তব্যে অনড় তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু।
কী প্রস্তাব মুখ্যমন্ত্রীর?
নরাভারিপল্লে-এক অনুষ্ঠানে বক্তব্য পেশের সময় চন্দ্রবাবু নাইডু প্রস্তাব পেশ করেন যে, দুইয়ের কম সন্তান থাকলে আর স্থানীয় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। প্রস্তাবটি দ্রুত বিধানসভায় পেশ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, "আমাদের অভিভাবকরা চার থেকে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু এখন সেটি মেনে একটিতে দাঁড়িয়েছে। বুদ্ধিমান লোকেরা এখন দ্বিগুণ আয় করলেও সন্তানহীন জীবনযাত্রা বেছে নিচ্ছেন। যদি তাঁদের বাবা-মা একই চিন্তা করতেন, তাহলে আজ তাদের অস্তিত্ব থাকত না।"
জাপান এবং দক্ষিণ কোরিয়ার উদাহরণ তুলে ধরেন চন্দ্রবাবু নাইডু। জানান, ওই দুই দেশে জন্মহার হ্রাস পেয়েছে ফলে ইতিমধ্যেই বয়স্ক জনসংখ্যা কয়েক গুণ বেড়েছে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের আগে একটা আইন ছিল। সেই আইন অনুসারে পঞ্চায়েত ও পুর নির্বাচনে লড়াই করার জন্য শুধুমাত্র তাঁরাই সুযোগ পেতেন, যাঁদের দুই বা তার থেকে কম সন্তান রয়েছে। কিন্তু আমি এখন বলছি, যাঁদের যাঁদের দু'য়ের কম সন্তান রয়েছে, তাঁরা নির্বাচনে লড়তে পারবেন না।" তাঁর সাফ ঘোষণা, " আগামী দিনে আপনি তখনই পঞ্চায়েত প্রধান, পুর কাউন্সিলর অথবা মেয়র হতে পারবেন, যদি আপনার দু'য়ের বেশি সন্তান থাকে। আমি দ্রুত এই ধারা যোগ করব।"
এদিকে গত বছর নভেম্বরেই অন্ধ্রপ্রদেশ বিধানসভায় রাজ্যের পঞ্চায়েতী রাজ এবং অন্ধ্রপ্রদেশ পৌর আইন সংশোধনের জন্য বিল পাস হয়, সেখানে বলা ছিল যাঁদের দু'টির বেশি সন্তান তাঁরা কেউ পঞ্চায়েত বা পুরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
১৯৯৪ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন ৩০ বছরের পুরনো নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে চন্দ্রবাবু নাইডু রাজ্যগুলিতে জন্মহার হ্রাসের পক্ষে ছিলেন। কিন্তু, রাজ্যে জন্মহার ক্রমশ কমতে থাকায় আপাতত সেই ভাবনা থেকে তিনি সরে এসেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, ২০৪৭ সালের পর ভারতে বয়স্ক জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
চন্দ্রবাবু উচ্চ জন্মহার বৃদ্ধির জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। সতর্ক করে জানান যে, জনসংখ্যা বৃদ্ধিকে অবহেলা করে কেবল সম্পদ সৃষ্টিতে মনোনিবেশকারী দেশগুলির ভুলের পুনরাবৃত্তি মারাত্মক হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?