রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ জানুয়ারী ২০২৫ ১৯ : ১৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শীতের সময় যদি ভরা বৃষ্টির সতর্কতা জারি হয় তাহলে কেমন লাগবে। গোটা দেশের বিভিন্ন অংশে এখন চলছে শীতের দাপট। সেখানে দিল্লি থেকে শুরু করে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশের মানুষরা শীতে কাঁপছেন। দিন শুরু এবং শেষ দুই হচ্ছে শীতের সঙ্গে ঘর করে। দিল্লিতে বুধবার রাতে হাল্কা বৃষ্টিও হয়েছে।
তবে বৃহস্পতিবার সকাল থেকে হাল্কা বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে। এই বৃষ্টির ফলে কুয়াশা এবং দূষণে খানিকটা হলেও স্বস্তি মিলেছে। সকাল থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে যে দিল্লির বিমান এবং ট্রেন পরিষেবা ব্যহত হয়েছে। দেরিতে চলেছে সবই। আইএমডি থেকে জানানো হয়েছে দেশের কয়েকটি রাজ্যে আগামী তিনদিন হাল্কা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হবে।
হিমাচল প্রদেশে শীতের দাপট বাড়বে। ১ জানুয়ারি থেকেই প্রবল শৈত্যপ্রবাহ চলছে সেখানে। দিনের বেলা তো বটেই রাতের দিকেও প্রবল শীতের দাপটে সকলে নাজেহাল। এই অবস্থা আগামী ৫ দিন ধরে চলবে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড়, মধ্যপ্রদেশ, অসমেও সকালের দিকে প্রচুর কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গেই বাড়বে শীতের আমেজ।
আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশের বেশ কয়েকটি অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে নিকোবার দ্বীপে। পাশাপাশি তামিলনাড়ু, কেরালা, পুদুচেরিতেও বৃষ্টি হবে।
লা নিনার প্রভাবে এবারে শীতের দাপট বেশিদিন থাকবে বলেই মনে করছে আবহবিদরা। তবে সেখানে মাঝে মাঝে পশ্চিমী ঝঞ্ঝার পরিবেশ তৈরি হয়েছে। তাই এই কড়া শীতের মধ্যে যে বৃষ্টি হবে সেকথা আগে থেকেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতি শীতের সময় টানা চলবে বলেই খবর মিলেছে। তবে দেশের বিভিন্ন অংশে সকালের দিকে কুয়াশার পাশাপাশি শীতের যে প্রভাব রয়েছে সেটা এখন টানা বজায় থাকবে বলেও আগাম জানিয়ে রেখেছেন আবহবিদরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?