মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৬ জানুয়ারী ২০২৫ ১৮ : ৪১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সোনার দামের সঙ্গে বিশ্বের অর্থনীতি অনেকটাই জড়িয়ে থাকে। সেদিক থেকে দেখতে হলে যদি বিশ্বের বাজারে সোনার দাম ওঠানামা করে তাহলে তার সঙ্গে প্রভাবিত হয় ভারতের বাজারও। সোনার দাম রোজকার স্টক মার্কেটে অনেকটাই প্রভাব বিস্তার করে থাকে। বিগত ১ মাস ধরে প্রতিদিনই সোনার দাম উপরের দিকে রয়েছে। এর প্রধান কারণ হল আন্তর্জাতিক বাজারে সোনার দাম।
বিশেষজ্ঞরা মনে করছেন ১২ ডিসেম্বর থেকে সোনার দাম উপরের দিকেই রয়েছে। সেখান থেকে কমার কোনও লক্ষণ দেখা যায়নি। বৃহস্পতিবারও যদি সোনার দাম দেখা যায় তাহলে সেখানেও বাজারদরের সঙ্গে সোনার দামের সম্পর্ক সামনে চলে এসেছে। মার্কিন দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতদিন না পর্যন্ত একটি স্থির অবস্থায় আসবে ততদিন পর্যন্ত সোনার দামে এই হেরফের চলতে থাকবে বা বলা ভাল সোনার দাম বাড়বে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন ইজরায়েল এবং গাজার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব পড়বে সোনার দামের উপরেও। ১২ ডিসেম্বর মার্কিন দেশে সোনার দাম ছিল ২,৭২৫.২০ মার্কিন ডলার। সেই থেকে শুরু হয়েছে সোনার দামের গতি। এরপর আর থেমে থাকেনি এই সোনার দাম। বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশগুলি সোনার দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে রেখেছে। ফলে সেখান থেকে সোনার দাম না কমলে পরিস্থিতি উন্নতি ঘটার কোনও দিক নেই।
মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প জেতার পর থেকেই সোনার দামের উপর বেশ খানিকটা নিয়ন্ত্রণ হারিয়েছে বাজারের। ফলে সেখান থেকে দেখতে হলে যতদিন না পর্যন্ত ট্রাম্প গদিতে বসছেন ততদিন পর্যন্ত সোনার দামের এই অবস্থা চলবে। বিভিন্ন ব্যাঙ্কগুলির পক্ষ থেকে বলা হয়েছে সোনার দাম তাদের উপরেও বড় প্রভাব ফেলেছে। ফলে তাদের হাতে কিছু নেই। এরফলে বিভিন্ন ব্যাঙ্কের শেয়ারেও বড় প্রভাব ফেলেছে।
বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন দেশ যতদিন না পর্যন্ত একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে থাকছে ততদিন সোনার দামে লাগাম পরানো যাবে না। এটি হতে চলতি বছরের জুন মাস পর্যন্ত সময় লেগে যাবে। তারপর যদি মার্কিন দেশের পরিস্থিতি শোধরায় তাহলে সেখান থেকে ভারতের মতো দেশেও সোনার দাম কমবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?