সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ জানুয়ারী ২০২৫ ০১ : ২০Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: সকালে ঘুম থেকে উঠে চা বা কফিতে চুমুক দেওয়ার অভ্যাস থাকে অনেকেরই৷ সারা বছর চা খেলেও শীতকালে কফির প্রতি ঝোঁক বেশি দেখা যায়। আর এই চা ও কফির মধ্যে সেরার দৌড়ে কে এগিয়ে, তা নিয়ে চর্চার শেষ নেই। অনেকের মতে, চায়ের চেয়ে সেরা পানীয় নেই, যা কফি প্রেমীদের মোটেও পছন্দ নয়। তাহলে চা না কফি, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী, জেনে নেওয়া যাক-
কফিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যাফিন। যা স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলে। কফির হাজারও গুণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পানীয় নিয়মিত খেলে হার্টের অসুখ, টাইপ ২ ডায়াবিটিস, গল স্টোন এবং পার্কিনসনসের মতো জটিল অসুখ প্রতিরোধ করা যায়। এছাড়া কফি মেজাজ চাঙ্গা করার কাজে একাই একশো।
প্রচুর উপকারী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চা। নিয়মিত চা খেলে নানা ধরনের কার্ডিও ভাস্কুলার রোগকে প্রতিরোধ করা যায়। এছাড়াও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওজন কমানো এবং ক্যান্সার প্রতিরোধ করতেও এই পানীয়ের জুড়ি মেলা ভার। কফির মতোই চায়েরও মুড ভালো করার ক্ষমতা রয়েছে। তাই এক নাগাড়ে কাজ করার সময়ে চা পান করলে এনার্জি আসে।
চা, কফি-দুই পানীয়ই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে চায়ের তুলনায় কফিতে প্রায় দ্বিগুণেরও বেশি ক্যাফিন রয়েছে। তাই কফি খেলে যেমন দ্রুত এনার্জি আসে, তেমনই কোষ্ঠকাঠিন্য, থাইরয়েড সহ একাধিক শারীরিক সমস্যায় কফি কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে চা-কফির মধ্যে যাই খান না কেন, না দুধ-চিনি ছাড়াও খাওয়াই ভাল। বিশেষ করে সকালে দুধ চিনি দেওয়া চা-কফি খেতে নিষেধ করেন চিকিৎসকেরা। বদলে লিকার চা কিংবা ব্ল্যাক কফিতে চুমুক দিতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?