সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রক্তে কোলেস্টেরল লেভেল কত হলে দূরে থাকবে হার্ট অ্যাটাক-স্ট্রোক? জানুন বয়স অনুযায়ী স্বাভাবিক এলডিএল-এইচডিএল মাত্রা কত

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ জানুয়ারী ২০২৫ ২২ : ৪৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ আজকাল অল্প বয়স থেকেই থাবা বসাচ্ছে কোলেস্টেরল। নেপথ্যে অনিয়মিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভাস, শরীরচর্চার অভাব, দুশ্চিন্তা সহ আরও অনেক কারণ। কোলেস্টেরল আমাদের রক্তে পাওয়া এক ধরণের মোমের মতো পিচ্ছিল পদার্থ, যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে রক্তের ধমনীতে জমা হতে থাকে। যার জন্য হৃৎপিণ্ড ও মস্তিষ্কে রক্তের সরবরাহ ব্যাহত হয়। কোলেস্টেরল বাড়লেই হৃদরোগ, স্ট্রোকের মতো অনেক মারণ রোগের ঝুঁকি বাড়ে। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। সঙ্গে বয়স অনুযায়ী রক্তে কোলেস্টেরলের মাত্রা কত হওয়া উচিত তা জানাও দরকার। 

কোলেস্টেরল প্রধানত দুই ধরনের। প্রথমটি ভাল কোলেস্টেরল বা এইচডিএল এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএল। এছাড়াও রয়েছে ট্রাইগ্লিসারাইড। রক্তে এই এইচডিএল এবং এলডিএলের মাত্রা ঠিক থাকা প্রয়োজন।  বিশেষ করে খারাপ কোলেস্টেরলের বৃদ্ধি হার্টের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করা হয়। 

শরীরের মোট কোলেস্টেরল ২০০ এমজি/ডিএল বা তার কম হলে তা স্বাভাবিক হিসাবে বিবেচিত হয়। যদি এই লেভেল ২৪০-এর বেশি হয় তবে এটি উচ্চ কোলেস্টেরল বলে ধরা হয়। এছাড়াও চিকিৎসকের মতে, খারাপ কোলেস্টেরল যদি ১০০ এমজি/ডিএল-এর কম হয়, তাহলে তা স্বাভাবিক। যদি এটি ১৬০ এমজি/ডিএল- এর বেশি হয় তবে বিপজ্জনক হতে পারে। যখন রক্তে ভাল কোলেস্টেরল ৬০ এমজি/ডিএল বা তার বেশি হয়, তখন তাকে স্বাভাবিক বলে মনে করা হয়। যদি পরিমাণ ৪০ এমজি/ডিএল বা তার কম হয়, তাহলে এটি খুব কম বলে বিবেচিত হয়। 

খারাপ কোলেস্টেরল ১৯০ এমজি/এএল ছাড়িয়ে গেলে তা বিপজ্জনক বলে মনে করা হয়। এই পরিস্থিতিতেই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। একইভাবে মোট কোলেস্টেরল ৩০০ বা তার বেশি হলে তা উদ্বেগজনক বলে মনে করা হয়। অন্যদিকে, শরীরে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ ১৫০ এমজি/ডিএল-এর কম হওয়া উচিত। 

বিশেষজ্ঞদের মতে, ১৯ বছর পর্যন্ত শরীরে মোট কোলেস্টেরল ১৭০ এমজি/ডিএল-এর কম হওয়া উচিত। এরপর ২০ বছরের বেশি বয়সি পুরুষদের শরীরের মোট কোলেস্টেরলের মাত্রা ১২৫-২০০ এমজি/ডিএল- এর মধ্যে হওয়া প্রয়োজন। ২০ বছরের বেশি বয়সি মহিলাদের জন্য শরীরে মোট কোলেস্টেরল ১২৫-২০০ এমজি/জিএল হওয়া উচিত। 

শিশুদের মধ্যে কোলেস্টেরলের মাত্রা ১৭০ এমজি/ডিএল- এর কম হওয়া উচিত। শিশুর খারাপ কোলেস্টেরল ১৩০ এমজি/ডিএল বা তার বেশি হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। একইসঙ্গে শিশুর ট্রাইগ্লিসারাইডের মাত্রা ২০০ এমজি/ডিএল বা তার বেশি হলেও সতর্ক হওয়া জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া