বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৫ জানুয়ারী ২০২৫ ২০ : ২০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বাঘাযতীনে চারতলা ফ্ল্যাট ভেঙে পড়ার ঘটনায় মুখ খুললেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিপর্যয়ের দায় চাপালেন সিপিএম আমলের সরকারের উপরেই। তাঁর অভিযোগ, বাম আমলে কোনও পরিকল্পনা ছাড়াই বাড়ি তৈরি হত। তিনি আরও জানান, ফ্ল্যাটটি ভাঙার কাজ চলছে। পুরসভার দক্ষ কর্মীদের সেই কাজে লাগানো হয়েছে।
বুধবার বাঘাযতীন প্রসঙ্গে ফিরহাদ বলেন, ''বাম আমলে কোনও বাড়ির প্ল্যানিং হত না। ফাইলে সব নথি জমা থাকত। আমরা আসার পর কোনও ফাইল খুঁজে পাইনি। বাম আমলে কলোনি এলাকায় অনেক বাড়ি তৈরি হয়েছে। ওই সব বাড়ির অনেক গুলিরই কোনও নথি নেই। সিপিএম যদি সে সময়ে রাজনীতি না-করত, যদি আরও কড়া হত, তাহলে এই সমস্যা হত না।'' তিনি আরও বলেন, ''বাড়ির বৈধ কি না সেই নথি দেখার দায়িত্ব প্রশাসনের স্থানীয় কাউন্সিলরের নয়। পুরনো বাড়িগুলি নিয়ে সমীক্ষা করছে পুরসভা। বাঘাযতীনের বাড়িটি ইঞ্জিনায়ারদের তত্ত্বাবধানে ভেঙে ফেলা হবে। এলাকাবাসীর যাতে কোনও অসুবিধা না হয় সে দিকে নজর রাখতে বলা হয়েছে।''
গার্ডেনরিচে নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ার পর বাঘাযতীনের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। তৈরি হওয়ার মাত্র ১২ বছরের মধ্যে ভেঙে পড়ল বহুতলটি। ফ্ল্যাটটি বেশ কয়েকমাস আগে থেকেই হেলতে শুরু করেছিল। সে কথা জানানো হয়েছিল বাড়িটির প্রোমোটারকে। বাসিন্দাদের অন্যত্র সরিয়ে ফেলা হয়েছিল। গত ১৭ ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন ওই ফ্ল্যাট বাড়ির প্রোমোটার। মঙ্গলবার যন্ত্র দিয়ে বাড়িটিকে সোজা করার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেটি। যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন, পুরসভাকে না জানিয়েই কাজ চলছিল ওই বাড়িতে, যা বেআইনি। তাই বাড়ির মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনতলা ফ্ল্যাট তৈরির অনুমতি ছিল, কিন্তু এক্ষেত্রে চারতলা ফ্ল্যাট বাড়ি তৈরি করা হয়েছে। তাই ভার সামলাতে না পেরে সেটি হেলে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?