রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Prime Minister Narendra Modi commissioned INS Surat, Nilgiri and Vaghsheer to Indian Navy gnr

দেশ | নৌসেনাকে আরও মজবুত করার লক্ষ্য, প্রধানমন্ত্রী মোদির হাতে তিনটি নতুন যুদ্ধজাহাজের আত্মপ্রকাশ

AD | ১৫ জানুয়ারী ২০২৫ ১৮ : ৪২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বুধবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনায় কমিশনপ্রাপ্ত হল তিনটি যুদ্ধজাহাজ। মুম্বইয়ের মাঝগাঁও ডকের একটি অনুষ্ঠান থেকে এদিন আইএনএস সুরত, আইএনএস নীলগিরি এবং আইএনএস বাঘশীর-কে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি জাহাজই তৈরি হয়েছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে। 

২০২৭ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর ভাঁড়ারে অন্তত ২০০টি বিভিন্ন শ্রেণির যুদ্ধজাহাজ মজুত করার লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''আগামী কয়েক বছরের মধ্যে ভারতের কয়েকশো নতুন জাহাজ দরকার। নতুন জাহাজগুলির নৌবাহিনীতে অন্তর্ভুক্তির ফলে বিশ্বশক্তি হওয়ার দিকে আরও কয়েক পা এগলো ভারত।'' তিনি আরও বলেন, ''মহাকাশ এবং সমুদ্রে ভারত তার ক্ষমতা ক্রমশ বৃদ্ধি করছে। সমুদ্রায়ন প্রকল্পের ফলে সমুদ্রে ছয় হাজার মিটার গভীরে যেতে পারবেন বিজ্ঞানীরা। অল্প কিছু দেশই এখনও পর্যন্ত সেখানে পৌঁছতে পেরেছে।''

আইএনএস সুরত হল প্রজেক্ট ১৫বি শ্রেণির চতুর্থ রণতরী। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে অত্যাধুনিক রণতরীগুলির মধ্যে একটি। এর ৭৫ শতাংশ দেশীয় উপাদানে তৈরি এবং এটি অত্যাধুনিক অস্ত্র-সেন্সর প্যাকেজ এবং উন্নত নেটওয়ার্ক-কেন্দ্রিক ক্ষমতা দিয়ে সজ্জিত।  আইএনএস নীলগিরি প্রজেক্ট ১৭এ-র প্রথম ফ্রিগেট। এর ভারতীয় নৌসেনা এই জাহাজটির নকশা তৈরি করেছে। সমুদ্রে নজরদারির কাজে ব্যবহার করা হবে  আইএনএস নীলগিরিকে। আইএনএস সুরত এবং নীলগিরিতে দিনে এবং রাতে বিমান, হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে। আইএনএস বাঘশীর পি৭৫ স্করপেন প্রজেক্টের ষষ্ঠ এবং শেষ ডুবোজাহাজ। ফ্রান্সের সঙ্গে হাত মিলিয়ে এই ডুবোজাহাজটি তৈরি করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া