মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৫ জানুয়ারী ২০২৫ ১৯ : ১১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: যদি আপনি বাড়ির শিশুদের সঙ্গে কার্টুন দেখতে ভালবাসেন তাহলে শিন চ্যানকে চিনে নিতে আপনার অসুবিধা হবে না। গোটা বিশ্বে শিন চ্যানকে নিয়ে শিশুদের আগ্রহ তুঙ্গে থাকে। তারা সারাদিনের নাওয়া খাওয়া ভুলে গিয়ে শিন চ্যান দেখতে থাকে। ঘরের টিভি থেকে শুরু করে মোবাইল সর্বত্রই রয়েছে শিন চ্যানের দাপাদাপি। তাই বিশ্বের কার্টুন সিরিজে নিজের আলাদা জায়গা করে নিয়েছে শিন চ্যান।
তবে এবারই চমক দেওয়ার পালা। শিন চ্যানের বাড়ির কথা সকলের নিশ্চয় মনে রয়েছে। নোহারা পরিবারের এই বাড়িটিতে থাকে শিন চ্যান তার বোন এবং বাবা মা। গোটা বাড়িটিতে থাকে একটি অন্য ধরণের আকর্ষণ। তবে কেউ বিশ্বাস করুক বা না করুক এই বাড়ি হুবহু তৈরি করে সকলকে চমকে দিয়েছে। ২১ বছরের এক যুবক নিজের বাড়ি একেবারে এই ধরণের তৈরি করেছে। এই বাড়ি তৈরি করতে তার খরচ পড়েছে ৩.৫ কোটি টাকা।
কোথায় রয়েছে এই বাড়ি। চিনের মাটিতে রয়েছে শিন চ্যানের এই বাড়ি। সেখানকার বাসিন্দাদের অন্যতম সেরা আকর্ষণ এই শিন চ্যানের বাড়ি। ২০২৪ সালের জুলাই মাসে এই বাড়ি তৈরির কাজ শুরু করা হয়েছিল। অন্য বাড়ি তৈরি করতে যেসব সামগ্রী লাগে এখানেও সেগুলি ব্যবহার করা হয়েছে। যে যুবকের বাড়ি এটি তার নামও শিন। তাই নিজের নামের সঙ্গে সে কার্টুন চরিত্রের শিন চ্যানকে নিয়ে এসেছে। সে নিজেও এই কার্টুনের ফ্যান।
শিনের পরিকল্পান অনুসারে এই বাড়ি তৈরিতে যত টাকা খরচ করার তার থেকে তিনি বেশি টাকা খরচ করেছেন। এরপর তিনি সেখানে একটি কিন্ডারগার্টেন স্কুল খুলতে চান। যাতে এখানে এসে শিশুরা তাদের বাস্তবের শিন চ্যানের বাড়িকে দেখতে পান। এই বাড়ি ইতিমধ্যেই সেখানকার শিশুদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। তারা দলে দলে এই বাড়ি দেখতে আসছে।
১৯৯০ সালে শিন চ্যানের এই কার্টুন চরিত্রটি লিখেছিলেন ইয়োশিতো উসি। তবে বাজারে আসার পর থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় শিন চ্যান। তবে এই কার্টুনের স্রস্টা নিয়ে ২০০৯ সালে মারা যান। তবে তার কাজ এখনও সকলকে মনে বিশেষত শিশু মনে জায়গা করে নিয়েছে। সেখানেই বেঁচে রয়েছে শিন চ্যান। টানা ৩২ বছর ধরে এই কার্টুন চরিত্র শিশুদের মনকে ভাল করেছে। তবে শিন চ্যানের বাড়িতে যেতে হলে আপনাকে চিনে যেতেই হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?