মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৫ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আগুনের খেলা চলছে এখনও। কেটে গিয়েছে এক সপ্তাহ। প্রতিদিনই পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি সবথেকে খারাপ। যেভাবে তীব্র বাতাস বইছে তাতে আগুনকে নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আবার বহু জায়গায় ছাই চাপা আগুন রয়েছে। সেখান থেকেও ধীরে ধীরে ফের বাড়ছে আগুনের দাপট। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। তাদের পরিস্থিতি অতি শোচনীয়। কোথায় গিয়ে তারা থাকবেন, আগামীদিনে তাদের ভবিষ্যত কী সেই নিয়ে তারা দিশাহারা।
সরকারি সূত্র অনুসারে প্রতিটি ঘর পুড়ে গিয়েছে। ৯০ হাজারের বেশি বাড়ি এখন অন্ধকারের মধ্যে। কবে ফের শুরু হবে বিদ্যুতের সরবরাহ কেউ হলফ করে বলতে পারছেন না। বুধবার সকাল থেকে ফের আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। তাদের দেহ আগুনে ঝলসে গিয়েছে।
যেসব মানুষ ঘরহারা হয়েছেন তাদের জন্য সাময়িক থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে এই মানুষের পরিমান এতটাই বেশি যে তাদের কোথায় থাকতে দেবে তা নিয়ে চিন্তায় প্রশাসনের কর্তারা।
লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, ভেনচুয়ারাতে পরিস্থিতি এখনও জটিল রয়েছে। এইসব জায়গায় ১১০ কিলোমিটার বেগে তীব্র হাওয়া বইছে ফলে সেখানে আগুনকে বাগে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। যেভাবে গোটা এলাকা শুষ্ক হয়ে পড়েছে তাতে সেখান থেকে আরও একটি দাবানলের সম্ভাবনা রয়েছে।
আশেপাশের সমস্ত এলাকা খালি করে দেওয়া হয়েছে। যা কিছু থেকে আগুন ছড়ায় সেগুলি সব সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি নতুন করে দাবানল ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি সামলানো আরও তীব্র সমস্যা হবে বলে মনে করছেন দমকলকর্মীরা।
তবে এতসবের মধ্যেও হাল ছাড়তে নারাজ দমকল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন বিগত এক সপ্তাহ ধরে দিনরাত এক করে তারা কাজ করে চলেছেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন একাধিক দমকলকর্মী। তবে এই সময় তাদের পরিবার তাদের পাশে থেকেছে। তারা নতুন করে তাদের এই বিপদ থেকে মানুষকে রক্ষা করার সাহস দিয়েছে। জলের অভাব থাকলেও সেটা নিয়ে মাথা ঘামাতে নারাজ তারা। যদি ফের নতুন করে দাবানল তৈরি হয় তাকে সামলাতেও তারা তৈরি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?