বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | স্টক মার্কেটে স্বস্তি, খানিকটা ঘুরে দাঁড়াল সেনসেক্স-নিফটি ফিফটি

Sumit | ১৫ জানুয়ারী ২০২৫ ১৭ : ৫৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: খানিকটা স্বস্তি ফিরল স্টক মার্কেটে। বুধবার দিনের শুরুতে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল বাজার। ফলে বিনিয়োগকারীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বুধবার সেনসেক্স ৭৬,৯৯১.০৫ পয়েন্ট উপরের দিকে উঠে যায়। ৪৬৩.৩৭ পয়েন্ট বেশি থেকে শুরু করে সে। এর পাশাপাশি ফিফটি ফিফটিও ১১০.৪০ পয়েন্ট উপরের দিকে উঠে গিয়ে হয় ২৩,২৮৬.৪৫ পয়েন্ট।

 


বাজারের এই হাল দেখে খানিকটা হলেও স্বস্তি ফেরে সকলের মধ্যে। বিনিয়োগকারীরা মনে করছেন যদি এই ধারা থাকে তাহলে চলতি সপ্তাহে খানিকটা হলেও উপরের দিকে থাকবে বাজার। বিশেষজ্ঞরা মনে করছেন এবার বাজার কিছুটা হলেও পজিটিভ দিকে থাকবে। এর প্রধান কারণ হিসাবে মার্কিন ডলারের তুলনায় টাকার হিসাব। এছাড়া ক্রুড তেলের দাম খানিকটা নিচের দিকে রয়েছে। ফলে সেখানেও খানিকটা স্বস্তি দিয়েছে।

 


বুধবার দিনের শুরু থেকেই মারুতি সুজুকি, এসবিআই, রিলায়েন্স ইন্ট্রাস্টিস, ওনজিসি এবং লারসেন অ্যান্ড টার্বো ভাল পয়েন্ট তুলতে শুরু করে। এর থেকে বোধা যায় সরকারি ব্যাঙ্ক থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠানে ভাল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ওনজিসি ভাল পয়েন্ট তুলে নেওয়ার ফলে খানিকটা হলেও স্বস্তি পেয়েছে বিনিয়োগকারীরা।


বিশেষজ্ঞরা মনে করছেন চলতি সপ্তাহে বাজার খানিকটা উপরের দিকেই থাকবে। বিগত সপ্তাহে যেভাবে বাজার নিচের দিকে ছিল সেখানে এই পাওনা সকলকে অবাক করে দিয়েছে। এর আরও একটি প্রধান কারণ হল আইটি সেক্টর টানা ভাল পয়েন্টের মধ্যে থাকা। সেখানে ভাল পয়েন্টের ফলে অন্য ক্ষেত্রে তার প্রভাব পড়েছে। ধাতুজাতীয় প্রতিষ্ঠানগুলি নিজেদের হাল ফিরে পেতে শুরু করেছে। পাশাপাশি ব্যাঙ্কিং পরিষেবা সঠিক থাকার ফলে ব্যাঙ্কগুলিও লাভের মুখ দেখেছে। সবমিলিয়ে শেয়ার বাজারে উত্থান নজরে পড়েছে। 


বিগত সপ্তাহের কথা মাথায় রেখে আগে থেকেই সতর্ক ছিলেন বিনিয়োগকারীরা। তবে ধীরে ধীরে বাজারের পরিস্থিতি ভাল হওয়ার ফলে সেখান থেকে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে। সেনসেক্স এবং নিফটি ফিফটি খানিকটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। ফলে সেখান থেকে সপ্তাহের বাকি দুদিনও ভাল লাভের আশায় তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। 

 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া