রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Home Ministry grants approval to ED to prosecute Arvind Kejriwal in Delhi Liquor Policy Case

দেশ | দিল্লির নির্বাচনের আগে চাপে কেজরি, আবগারি দুর্নীতিতে আইনি প্রক্রিয়া চালাতে পারবে ইডি, অনুমোদন শাহের মন্ত্রকের

AD | ১৫ জানুয়ারী ২০২৫ ১৬ : ১৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনের আগে চাপে আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অনুমোদন দিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। দিন কয়েক আগেই দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা এ ব্যাপারে অনুমোদন দিয়েছিলেন। 

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ইডি ২০২৩ সালের ২ নভেম্বর প্রথম তলব করেছিল কেজরিকে। তিনি হাজিরা দেননি। এরপর ২১ ডিসেম্বর তলব করা হয়েছিল। কিন্তু কেজরি যাননি। তারপর ২২ ডিসেম্বর ফের তাঁকে নোটিস পায়িয়ে ৩ জানুয়ারি হাজিরা দেওয়ার কথা বলা হয়। কিন্তু তা এড়িয়ে যান তিনি। কেজরীকে ইডি গ্রেফতার করেছিল গত ২১ মার্চ। একই মামলায় সিবিআই তাঁকে ২৬ জুন নিজেদের হেফাজতে নেয়। আবগারি মামলায় গত জুলাইয়ে চার্জশিট আদালতে জমা দিয়েছিল ইডি। তাতে কেজরীওয়াল এবং আপকে অভিযুক্ত করা হয়েছিল। হাই কোর্টের দ্বারস্থ হন কেজরি। তাঁর আবেদন ছিল, জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য আগে থেকে সরকারের অনুমতি নিতে হয়, যা ইডি নেয়নি। গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট কেজরীওয়ালের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচারপ্রক্রিয়া শুরু করা যায় না। এ বার সেই অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক।

বর্তমানে কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া জামিনে বাইরে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দু'জনেই। তোপ দেগেছেন বিজেপির দিকে। বুধবার মনোনয়ন পেশ করতে পারেন কেজরিওয়াল। রাজনৈতিক মহলের মতে, স্বরাষ্ট্র মন্ত্রকের এই অনুমোদন নির্বাচনের আগে বিরোধী দলগুলি এবং বিজেপির হাতে আপ এবং কেজরিওয়ালের বিরুদ্ধে নতুন অস্ত্র তুলে দেবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া