মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৫ জানুয়ারী ২০২৫ ১৫ : ৫২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: হলিউড অভিনেতা ব্র্যাড পিটের 'প্রেম'-এ পাগল হয়ে কোটিপতি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ। এবং সবশেষে সাত কোটি টাকা খোয়াতে হল এক ফরাসি মহিলাকে। ডিজিটাল প্রতারণার শিকার হয়েছেন ৫৩ বছর বয়সী অ্যানি।
শুরুটা হয়েছিল ২০২৩ সালে। তিগনেসে ঘুরতে গিয়ে একদিন ইনস্টাগ্রামে একটি মেসে পান অ্যানি। মেসেজটির প্রেরক হিসাবে নাম দেখিয়েছিল ব্র্যাড পিটের মা জেন এট্টা পিটের। এর কিছু পরেই তাঁকে মেসেজ করেন খোদ ব্র্যাড পিট। শীঘ্রই বন্ধুত্ব গাড় হয়ে ওঠে দু'জনের। সেই সময় বিবাহিত ছিলেন তিনি। কিন্তু কোটিপতি স্বামীর সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অন্য দিকে, প্রতারকেরা তাঁকে ক্রমাগত ব্র্যাড পিটের নাম করে কবিতা এবং প্রেমের প্রস্তাব পেতে থাকেন। অ্যানি বিশ্বাস করে নেন যে তিনি অভিনেতার সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও কোনও দিন ফোনে কথা হয়নি তাঁদের। যা কথোপকথন হত সবই মেসেজে।
নানা অছিলায় উপহার পাঠানোর নাম করে টাকা নেওয়া হত বলে জানিয়েছেন অ্যানি। বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যাওয়ার পর প্রায় আট লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় সাত কোটি টাকা) ক্ষতিপূরণ পান ওই মহিলা। এর পরেই নানা ভাবে টোপ ফেলতে শুরু করেন ওই প্রতারক। অ্যানি জানিয়েছেন, তিনি একদিন ব্র্যাড পিটের থেকে মেসেজ পান, তাঁর কিডনির অস্ত্রোপচার করাতে হবে সেই জন্য অনেক টাকার দরকার। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর তাঁর সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাই সে টাকা তুলতে পারছে না। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হাসপাতালের ছবি এবং ভিডিও পাঠানো হয় অ্যানিকে। সেই সব দেখে মানবতার খাতিরে আট লক্ষ ৩০ হাজার ইউরো পাঠিয়ে দেন।
JE VAIS CREVER https://t.co/dswEkQOl9N pic.twitter.com/dGp4hyA0Gi
— pichtinha ???????? (@Neness_G) January 12, 2025
২০২৪ সালে অ্যানি একটি খবর দেখতে পান যেখানে ব্র্যাড পিটের সঙ্গে গয়নার ডিজাইনার ইনেস দে রামনোরে সম্পর্কের কথা লেখা ছিল। তার পরেই তিনি বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। গুরুতর ভাবে অবসাদগ্রস্থ হয়ে পড়েছেন অ্যানি। তাঁর চিকিৎসা চলছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। গত বছরও দুই মহিলার ব্র্যাড পিটের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি এবং ভিডিও দেখিয়ে দুই মহিলার থেকে তিন লক্ষ ২৫ হাজার ইউরোর প্রতারণা করা হয়েছিল। স্প্যানিশ পুলিশ সেই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?