মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Impeached South Korea President Yoon Suk Yeol is arrested after failed martial law attempt

বিদেশ | গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, দেশের ইতিহাসে প্রথম, মই বেয়ে ঘরে ঢুকতে হল পুলিশকে

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৫ জানুয়ারী ২০২৫ ১৪ : ১৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দ্বিতীয়বারের চেষ্টায় বুধবার তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হল সে দেশের পুলিশ। দক্ষিণ কোরিয়ায় ইতিহাসে প্রথম বার কোনও প্রেসিডেন্ট গ্রেপ্তার হলেন। 

গত এক সপ্তাহেরও বেশ সময় ধরে তাঁকে গ্রেপ্তার করার চেষ্টা চলছিল। নিজের বাসভবনে ব্যক্তিগত সুরক্ষা বাহিনীর ঘেরাটোপে ছিলেন। ৩ জানুয়ারি প্রথম বার ইওলকে গ্রেপ্তার করতে যাওয়ার পর সুরক্ষাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশ এবং তদন্তকারীদের। সে বার পিছু হটলেও বুধবার ভোরে প্রায় তিন হাজার পুলিশকর্মী এবং তদন্তকারীরা হাজির হন তাঁর বাসভবনের সামনে। সেখানে উপস্থিত ইওলের সমর্থকদের বাধা টপকে মই বেয়ে বাসভবনে প্রবেশ করতে হয় পুলিশ এবং তদন্তকারীদের। অবশেষে তাঁকে হেফাজতে নিয়ে সক্ষম হয় পুলিশ। ইওলের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিরিয়োরিটি সার্ভিস (পিএসএস)-এর প্রধানকেও গ্রেপ্তার করা হয়েছে।

একটি ভিডিও বার্তায় ইওল জানিয়েছেন, তাঁর এই গ্রেফতারি দেশে ‘আইনের শাসন ভেঙে পড়া’র উদাহরণ। ইওল দাবি করেছেন, তিনি সব সময়ই তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানায় তাঁকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা নিজেদের হেফাজতে রাখতে পারবেন তদন্তকারীরা। হেফাজতের সময়সীমা বৃদ্ধি করতে হলে আবেদন করতে হবে তদন্তকারীদের। 

গত ৩ ডিসেম্বর দেশ জুড়ে সামরিক আইন (মার্শাল ল) জারি করেছিলেন প্রেসিডেন্ট মঙ্গলবারই। তাঁর যুক্তি ছিল, কমিউনিস্ট প্রভাব ও পড়শি দেশ উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মদতে বিরোধী শক্তি দক্ষিণ কোরিয়ায় ক্ষমতা দখলের ছক কষেছে। ফলে জরুরি অবস্থা জারি ছাড়া দেশরক্ষার কোনও উপায় ছিল না। ওই আইন বাস্তবায়িত করার দায়িত্ব দেওয়া হয় সে দেশের সেনাপ্রধান জেনারেল পার্ক আন-সু-কে। ৪৪ বছরের এই প্রথমবার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পদক্ষেপে দেশজুড়ে প্রবল বিক্ষোভের সৃষ্টি হয়। ছড়িয়ে পরে অশান্তি। শেষপর্যন্ত অবশ্য দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ৩০০ সদস্যের মধ্যে ১৯০ জন সামরিক আইন জারির বিরুদ্ধে পাল্টা প্রস্তাব পাশ করেন। ফলে জরুরি অবস্থা প্রত্যাহারে বাধ্য হন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। সামরিক আইন জারির কথা ঘোষণার পর থেকেই ইওলকে বরখাস্তের দাবি তোলেন বিরোধীরা। পার্লামেন্টে বরখাস্তের প্রস্তাবও আনেন তাঁরা। গত ১৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে বরখাস্তের দাবির পক্ষেই অধিকাংশ ভোট পড়ে। বরখাস্ত হন ইওল। এর পর তাঁর বিরুদ্ধে শুরু হয় ইমপিচমেন্ট প্রক্রিয়া। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া