শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | Health: স্ন্যাক্স হোক বা মেনকোর্স, রসনাতৃপ্তিতে জনপ্রিয় কমলালেবু! এর গুণ জানেন?

নিজস্ব সংবাদদাতা | ০৮ ডিসেম্বর ২০২৩ ২১ : ৪৩Angana Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শীতকাল মানেই তাজা কমলালেবুর মরশুম। ব্রেকফাস্ট থেকে শুরু করে ফ্রুইট স্যালাড, কিংবা সন্ধের স্নাক্স - কমলালেবুর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। টক মিষ্টি এই ফল এখন অনেক সুস্বাদু পদের মূল উপকরণ।
পুষ্টিবিদের মতে, কমলালেবুর রসের তুলনায় একটা গোটা লেবু যদি সারাদিনের ডায়েটে রাখা যায়, তবে উপকার অনেক বেশি। কারণ এক গ্লাস জুসে প্রায় ২টি লেবুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকে কিন্তু কোনও ফাইবার থাকে না। পেটের সমস্যার জন্য ফাইবার উপকারী। এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রেহাই দিতে পারে। ওজন কমানোর ডায়েটে থাকলে ফলের রসের তুলনায় গোটা ফল অনেক বেশি উপকার দেয়। আর কেনা ফলের রস একদমই খাওয়া উচিত নয়। এগুলোতে রিফাইন্ড চিনি থাকে। তবে হার্টবার্নের সমস্যা থাকলে এই ফল খাওয়া উচিত নয়। কারণ এতে আছে সাইট্রিক অ্যাসিড। এর ভিটামিন সি, কোলন ক্যানসারের সমস্যার ঝুঁকি কম করে। ঠান্ডা লাগার হাত থেকে রেহাই দেয়। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে বহুগুণে।
কমলালেবুর অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে। এর ভিটামিন বি ৬ শরীরে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। ম্যাগনেসিয়ামে ভরপুর হওয়ার কারণে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রান্নায় কমলালেবুর খোসা ব্যবহার করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। সাইট্রাস ধর্মী হওয়ার কারণে এই ফল খাবার থেকে শরীরকে আয়রন শোষণে সাহায্য করে। এই ফলের পুষ্টিগুণ হার্টের স্বাস্থ্য ভাল রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ক্যারোটেনয়েড চোখের জন্য উপকারী। তবে এই ফল খোসা ছাড়িয়ে বেশিক্ষণ রাখা উচিত নয়। বাতাসের সংস্পর্শে ভিটামিন সি এর গুণ নষ্ট হয়ে যায়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া