সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জানুয়ারী ২০২৫ ০০ : ৫৬Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: সময়ের সঙ্গে বদল এসেছে কাজের ধরনে। শুধুই দিনের বেলা নয়, আজকাল অনেক কোম্পানিতে চলে শিফট অনুযায়ী কাজ। বিশেষ করে বেশ কিছু পেশা রয়েছে যেখানে ২৪ ঘণ্টাই কাজ চলে। যেখানে নাইট শিফটেও সারা রাত কর্মীদের কাজ করতে হয়। কিন্তু রাতের শিফটে কাজ করলে শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে। বিপাকীয় সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা, ওজন বেড়ে যাওয়ার মতো শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ে। কিন্তু রুজিরোজগারের জন্য কাজ না করেও উপায় নেই। সেক্ষেত্রে সুস্থ থাকতে নাইট শিফটে বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। জেনে নিন সেই বিষয়ে-
নাইট শিফট করার অন্যতম সমস্যা হল ঘুম পেয়ে যাওয়া। বিশেষ করে যাঁদের বরাবর রাতে কাজ করে অভ্যাস নেই, তাঁদের সমস্যা বেশি হয়। সেক্ষেত্রে নাইট শিফট ঘুম কাটাতে অনেকেই ঘন ঘন চা বা কফি খান। এতে ডিহাইড্রেশন, পেট ফাঁপা, অ্যাসিডিটির সম্ভাবনা বাড়ে। সেক্ষেত্রে দুধ চা-কফির পরিবর্তে ব্ল্যাক টি কিংবা কফি খেতে পারেন।
নাইট শিফটে কাজ করার সময়ে খাওয়া-দাওয়ার দিকে অবশ্যই নজর দিতে হবে। রাত জেগে কাজ করলেও ডিনার সঠিক সময়ে করুন। বেশি রাতে খেলে বদহজম, অ্যাসিডিটি ইত্যাদির সমস্যা দেখা দিতে পারে। সঙ্গে সহজপাচ্য খাবার খেতে হবে। ভাজাভুজি, অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার এড়িয়ে চলাই শ্রেয়। অফিসে বাড়ি থেকে টিফিন আনার চেষ্টা করুন।
নাইট শিফটে থাকাকালীন সঠিক পরিমাণে জল না খেলে ডিহাইড্রেশন হতে পারে। তাই অবশ্যই পর্যাপ্ত জল খেতে হবে। জলের বদলে সফটড্রিঙ্কস, প্যাকেটজাত জুস খাবেন না।
কাজের মাঝে বিরতি নেওয়া অবশ্যই দরকার। প্রয়োজনে ১৫-২০ মিনিটের পাওয়ার ন্যাপ নিয়ে নিতে পারেন। এর ফলে ঝিমানি ভাব দূর হবে। এক টানা কাজের মাঝে মনঃসংযোগও করতে পারবেন।
নাইট শিফটে কাজ করলে রাতে ঘুম হয় না। ফলে দিনের বেলা পর্যাপ্ত ঘুম জরুরি। দিনের বেলা ব্যক্তিগত কাজ থাকলেও সময় বের করে ঘুমোতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?