রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৪ জানুয়ারী ২০২৫ ২৩ : ২৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: উত্তর ভারতের বিভিন্ন অংশ জুড়ে এখন চলছে তীব্র শীতের পরিবেশ। বরফের মতো শীতল হাওয়ার জেরে কাবু সকলেই। অন্যদিকে দেশের বেশ কয়েকটি রাজ্যে তীব্র শীতের সঙ্গে চলছে কুয়াশার দাপট। রাজধানী দিল্লি সেখান থেকে খানিকটা স্বস্তি পেয়েছে। দিল্লিতে সূর্য দেরিতে উঠছে ফলে আকাশ পরিষ্কার হতে সময় লাগছে। এরফলে সেখানে শীতের পরিবেশ কিছুটা হলেও কমেছে। তবে আইএমডি দেশের বেশ কয়েকটি রাজ্যে আগামী দুদিনের মধ্যে বৃষ্টির সতর্কতা জারি করেছেন।
মকর সংক্রান্তি উপলক্ষ্যে দেশের বিভিন্ন অংশে এখন শীতের দাপট চলছে। কুয়াশা এবং শীতের দাপট থাকবে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড এবং মনিপুরে।
তবে দেশের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টি হবে। সেগুলি হল তামিলনাড়ু, পুদুচেরি। এই বৃষ্টির ফলে এখানে শীতের দাপট খানিকটা হলেও কমবে। অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে। কুয়াশার কারণে এখানে দিনের বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে। বেশিরভাগ ট্রেন দেরিতে চলছে। দিল্লিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি রয়েছে। সর্বনিম্ন রয়েছে ৯ ডিগ্রিতে। এছাড়া ১৫ এবং ১৬ তারিখ দিল্লির বেশ কয়েকটি অংশে হালকা বৃষ্টি হবে। কুয়াশার সঙ্গে এই বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমিয়ে দেবে।
অন্যদিকে পাঞ্জাব এবং হরিয়ানাতে ১৫ জানুয়ারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। জম্মু-কাশ্মীরে বর্তমানে তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রিতে নেমেছে। এই পরিস্থিতি সেখানে আরও বেশ কয়েকদিন চলবে। বিহারে সকালের দিকে কুয়াশা থাকলেও পরে তা কেটে যাবে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হাল্কা ঠান্ডা থাকবে। সকালের দিকে কয়েকটি এলাকায় হাল্কা কুয়াশা থাকলেও পরের দিকে কেটে যাবে। রাতের দিকে তাপমাত্রা খানিকটা কমলেও দিনের বেলা তেমনভাবে শীত অনুভূত হবে না। দিনের বেলা তাপমাত্রা বেশি থাকবে না। রাতের দিকে ১৫ থেকে ১৬ ডিগ্রির কাছে থাকবে। এই পরিস্থিতি আগামী কয়েকদিন চলবে। তারপর ফের জাঁকিয়ে শীত পড়বে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?